“নাচ-গান নয়, এবার শহিদ তর্পণেই জোর,” ২১শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে কড়া বার্তা ফিরহাদের

“নাচ-গান নয়, এবার শহিদ তর্পণেই জোর,” ২১শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে কড়া বার্তা ফিরহাদের

কলকাতা: প্রতি বছরের মতো এবারও ২১শে জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে। তবে এবারের প্রস্তুতিতে বিশেষ দায়িত্বে দেখা যাচ্ছে তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে। গান্ধি মূর্তির পাদদেশে আয়োজিত এই সভার পুরো দেখভাল করছেন তিনি। সোমবার সশরীরে সভাস্থল পরিদর্শন করে মঞ্চ ও কর্মীদের বসার জায়গা নিয়ে চূড়ান্ত প্রস্তুতি সেরে নিয়েছেন তিনি।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ছায়াসঙ্গী ফিরহাদ হাকিম এবারের আয়োজনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এ বিষয়ে তাঁর বক্তব্য অত্যন্ত স্পষ্ট। ফিরহাদ হাকিম বলেন, “আমরা শহিদ তর্পণ করছি। ১৩ জন শহিদসহ সেই লড়াইয়ে যাঁরা প্রাণ দিয়েছিলেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানানোই এই দিনের একমাত্র উদ্দেশ্য। এটি কোনো উৎসবের দিন নয়, এখানে কোনো নাচ-গান হবে না।”

তিনি আরও যোগ করেন, “আমরা যখন বিরোধী দলে ছিলাম, তখনও এই শহিদ দিবস পালন করেছি, সরকারে এসেও করছি। আমরা যখন যুব কংগ্রেসে ছিলাম, তখনও শহিদ মিনারে এই দিনটি পালন করেছি। শহিদদের আত্মত্যাগকে স্মরণ করা এবং তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোই আমাদের কাজ।”

মূল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে না থাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি বরাবরই নিজের মতো করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসেছেন, এবং এ বছরও সেভাবেই দায়িত্ব পালন করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *