মমতার সিদ্ধান্ত বদল: মীরা ভট্টাচার্যের নিরাপত্তা ফিরিয়ে সৌজন্যের নজির শুভেন্দুর
July 15, 20268:15 pm

প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের নিরাপত্তা ফেরাল নতুন রাজ্য সরকার। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপকে বঙ্গ রাজনীতিতে এক রাজনৈতিক ‘সৌজন্যের নজির’ হিসেবেই দেখছেন ওয়াকিবহাল মহল।
উল্লেখ্য, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পর তৎকালীন সরকার মীরাদেবীর পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটের নিরাপত্তা সম্পূর্ণ প্রত্যাহার করে নিয়েছিল। পূর্বতন সরকারের সেই সিদ্ধান্ত নিয়ে সেসময় বিভিন্ন মহলে তীব্র বিতর্ক ও সমালোচনা তৈরি হয়। এবার সেই পুরনো সিদ্ধান্ত বাতিল করে মীরা ভট্টাচার্যের জন্য পুনরায় পুলিশি নিরাপত্তা বহাল করল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার।