ত্রিভাষা নীতি বহাল, ‘ইংরেজি কি দেশীয় ভাষা?’ কেন্দ্রকে সুপ্রিম-প্রশ্ন

ত্রিভাষা নীতি বহাল, ‘ইংরেজি কি দেশীয় ভাষা?’ কেন্দ্রকে সুপ্রিম-প্রশ্ন

সিবিএসই (CBSE) বোর্ডের ষষ্ঠ শ্রেণিতে চালু হওয়া ত্রিভাষা নীতিতে আপাতত কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিচ্ছে না সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, হিন্দি এবং অন্যান্য দেশীয় ভাষার প্রসারে এই নীতি অত্যন্ত সহায়ক হতে পারে।

তবে শীর্ষ আদালত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে— ইংরেজি ভাষাকে কি কোনওভাবেই ‘দেশীয় ভাষা’ হিসেবে বিবেচনা করা যায়? এই বিষয়ে কেন্দ্র সরকার এবং সিবিএসই-র কাছে বিশদ ব্যাখ্যা তলব করেছে আদালত। আগামী ২২শে জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *