ভোটার তালিকা থেকে নাম বাদ মানেই নাগরিকত্ব বাতিল নয়! বড় রায় সুপ্রিম কোর্টের

ভোটার তালিকা থেকে নাম বাদ মানেই নাগরিকত্ব বাতিল নয়! বড় রায় সুপ্রিম কোর্টের

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানেই নাগরিকত্ব হারানো নয়। শুক্রবার এক গুরুত্বপূর্ণ রায়ে এমনটাই স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত সাফ জানিয়েছে, নির্বাচন কমিশন কারও নাম ভোটার তালিকা থেকে বাদ দিলেও, তিনি যে ভারতীয় নাগরিক নন— এমনটা ধরে নেওয়ার কোনও কারণ নেই এবং তাঁকে সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না।

কী জানাল সুপ্রিম কোর্ট?

  • নাগরিকত্ব নির্ধারণের অধিকার কার? প্রধান বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নাগরিকত্ব নিয়ে সংশয় থাকলে নির্বাচন কমিশন নাম বাদ দিতে পারে বা আবেদন বাতিল করতে পারে। কিন্তু কোনো ব্যক্তি দেশের নাগরিক কি না, তা ঠিক করার এক্তিয়ার কমিশনের নেই। এই দায়িত্ব কেবল স্বরাষ্ট্র মন্ত্রকের।
  • সরকারি সুবিধা থেকে বঞ্চনা নয়: শীর্ষ আদালতে অভিযোগ ওঠে, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের ‘পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম’ (রেশন) বা ‘অন্নপূর্ণা যোজনা’-র মতো সরকারি সুবিধা এমনকি কাস্ট সার্টিফিকেট দেওয়া থেকেও বঞ্চিত করা হচ্ছে। এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কড়া ভাষায় জানিয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষ (স্বরাষ্ট্র মন্ত্রক) নাগরিকত্বের বিষয়টি চূড়ান্ত না করা পর্যন্ত কাউকে নাগরিক অধিকার ও সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না।
  • কমিশনের দায়িত্ব কী? বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, নাগরিকত্বের কারণে কারও নাম কাটা গেলে, কমিশনের উচিত সেই ব্যক্তির বিস্তারিত তথ্য উপযুক্ত কর্তৃপক্ষের (স্বরাষ্ট্র মন্ত্রক) কাছে পাঠিয়ে দেওয়া।

প্রেক্ষাপট ও রাজ্যের পরিস্থিতি: বর্তমানে দেশের বিভিন্ন রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ চলছে। শুনানিতে মামলাকারীর আইনজীবী গোপাল শংকর নারায়ণন আদালতকে জানান, পশ্চিমবঙ্গে এখনও ৩৪ লক্ষ ভোটারের আবেদনের নিষ্পত্তি হয়নি। ট্রাইব্যুনালগুলি মাত্র ৩৮ হাজার আবেদন নিষ্পত্তি করতে পেরেছে। এই বিপুল সংখ্যক আবেদন অমীমাংসিত থাকা সত্ত্বেও বহু মানুষকে সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ ওঠে, যার প্রেক্ষিতেই এই কড়া নির্দেশ দিল শীর্ষ আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *