ফ্রি রেশন: আপনার পরিবার কি এই সুবিধা পাবে? জেনে নিন আবেদনের এ টু জেড

কেন্দ্রীয় সরকারের ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’ (PMAY)-র অধীনে দেশের কোটি কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হয়। তবে চাইলেই যে কেউ এই সুবিধা পাবেন, এমনটা নয়। বিনামূল্যে চাল-গম পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা এবং বৈধ রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। আপনার পরিবার এই সুবিধা পাবে কি না এবং কীভাবে আবেদন করবেন, তা ধাপে ধাপে জেনে নিন।

কারা পাবেন বিনামূল্যে রেশন? এই যোজনার সুবিধা পেতে হলে বৈধ রেশন কার্ড থাকা আবশ্যিক। মূলত দুটি ক্যাটেগরির কার্ড হোল্ডাররা বিনামূল্যে রেশন পেয়ে থাকেন:

  • AAY (অন্ত্যোদয় অন্ন যোজনা): এই রেশন কার্ড থাকা পরিবারগুলি বিনামূল্যে রেশনের সুবিধা পান।
  • PHH (প্রায়োরিটি হাউসহোল্ড): এই কার্ড হোল্ডাররাও বিনামূল্যে খাদ্যশস্য পাওয়ার যোগ্য।

পরিমাণ কত?

  • AAY কার্ডহোল্ডার: এই প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে প্রতি মাসে ৩৫ কেজি করে খাদ্যশস্য দেওয়া হয়।
  • PHH কার্ডহোল্ডার: এই পরিবারের ক্ষেত্রে মাথা পিছু বা প্রত্যেক সদস্য প্রতি মাসে ৫ কেজি করে খাদ্যশস্য পেয়ে থাকেন।

রেশন কার্ড না থাকলে কী করবেন? বিনামূল্যে রেশনের সুবিধা পেতে হলে প্রথমে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে। আপনি চাইলে নিজের সুবিধামতো অনলাইন বা অফলাইন—দুই মাধ্যমেই আবেদন করতে পারেন।

অনলাইনে আবেদনের সহজ পদ্ধতি: ১. প্রথমেই রাজ্যের খাদ্য ও সরবরাহ (Food & Supplies) দফতরের সরকারি ওয়েবসাইটে যান। ২. নতুন রেশন কার্ড তৈরির আবেদনপত্রটি (Application Form) সঠিকভাবে পূরণ করুন। ৩. নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় সমস্ত নথিপত্র আপলোড করুন। ৪. এরপর আধার নম্বর এবং চালু মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করুন। ৫. সব তথ্য একবার মিলিয়ে নিয়ে আবেদনটি জমা (Submit) করুন।

অফলাইনে কীভাবে আবেদন করবেন? অনলাইনে সমস্যা হলে আপনার নিকটবর্তী জনসেবা কেন্দ্রে (Common Service Centre) গিয়ে সরাসরি ফর্ম পূরণ করে অফলাইনেও নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন।

আবেদনের জন্য কী কী নথি (Documents) লাগবে? রেশন কার্ডের আবেদন এবং ফ্রি রেশনের সুবিধা পেতে নিচের নথিগুলি হাতের কাছে রাখা জরুরি:

  • আধার কার্ড (Aadhaar Card)
  • ঠিকানার প্রমাণপত্র (Address Proof)
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  • পরিবারের অন্যান্য সদস্যদের বিস্তারিত তথ্য
  • সচল মোবাইল নম্বর
  • বিঃদ্রঃ রেশন কার্ডের সঙ্গে e-KYC সম্পন্ন থাকা বাধ্যতামূলক, নাহলে ফ্রি রেশন বন্ধ হয়ে যেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *