ডেঙ্গুর দিন শেষ! ভারতের হাতে এল নতুন ‘ব্রহ্মাস্ত্র’ কিউডেঙ্গা, কারা নিতে পারবেন এই টিকা?

ডেঙ্গুর দিন শেষ! ভারতের হাতে এল নতুন ‘ব্রহ্মাস্ত্র’ কিউডেঙ্গা, কারা নিতে পারবেন এই টিকা?

ডেঙ্গুর আতঙ্ক এবার অতীত হতে চলেছে। মারণ এই মশাবাহিত রোগ রুখতে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল (DCGI) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর ছাড়পত্র পেল নতুন টিকা ‘কিউডেঙ্গা’ (Qdenga)। জাজল বায়োফার্মাসিউটিক্যালস সংস্থা টকেডো-র তৈরি এই ভ্যাকসিনটিই ভারতে অনুমোদিত প্রথম ডেঙ্গু প্রতিষেধক হিসেবে স্বীকৃতি পেল।

কী কী বিশেষত্ব রয়েছে এই নতুন টিকায়?

  • সব ভ্যারিয়েন্টেই কার্যকরী: ডেঙ্গুর ৪টি ভয়ঙ্কর স্ট্রেইনের (DENV-1, 2, 3, 4) বিরুদ্ধেই সমানভাবে কাজ করতে সক্ষম এই অ্যান্টিবডি।
  • ব্লাড টেস্টের ঝামেলা নেই: অন্যান্য ডেঙ্গু ভ্যাকসিনের ক্ষেত্রে আগে ডেঙ্গু হয়েছিল কিনা তা পরীক্ষা করতে হয়। কিন্তু কিউডেঙ্গা নেওয়ার আগে কোনো ব্লাড টেস্টের প্রয়োজন নেই।
  • বয়সসীমা ও ডোজ: ৪ থেকে ৬০ বছর বয়সী যে কেউ এই টিকা নিতে পারবেন। ০.৫ মিলির দুটি ডোজ ৩ মাসের ব্যবধানে ত্বকের নিচে নিতে হবে।
  • দারুণ কার্যকারিতা: বিশ্বজুড়ে ২৮ হাজারেরও বেশি মানুষের ওপর ১৯টি কড়া ট্রায়ালের পর এটি বাজারে আসছে। রিপোর্টে দেখা গেছে, দ্বিতীয় ডোজ নেওয়ার পর ডেঙ্গু হওয়ার ঝুঁকি ৮০% কমে যায় এবং হাসপাতালে ভর্তির আশঙ্কা কমে প্রায় ৯০%।

সাশ্রয়ী দামেই মিলবে ভ্যাকসিন! সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই টিকা সাশ্রয়ী দামেই বাজারে আসার সম্ভাবনা প্রবল। হায়দরাবাদের খ্যাতনামা ‘বায়োলজিক্যাল ই’ কো ম্পা নির সঙ্গে হাত মিলিয়ে ভারতে প্রতি বছর ৫ কোটি ডোজ তৈরি করবে প্রস্তুতকারক সংস্থা। বিশেষজ্ঞদের আশা, আগামী দিনে সরকারি টিকাদান কর্মসূচিতে এটি অন্তর্ভুক্ত হলে বিনামূল্যে বা অত্যন্ত কম খরচে ভারতবাসী ডেঙ্গু প্রতিরোধের এই রক্ষাকবচ পেয়ে যাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *