ড্রাইভারদের সমান বেতন পাবেন কন্ডাক্টররাও! মহিলাদের জন্য বাসে ফ্রি সফর, বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

ড্রাইভারদের সমান বেতন পাবেন কন্ডাক্টররাও! মহিলাদের জন্য বাসে ফ্রি সফর, বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই জনকল্যাণমুখী নানা পদক্ষেপ নিচ্ছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। আশাকর্মী ও অঙ্গনওয়াড়িদের পর এবার সরকারি বাসের কন্ডাক্টরদের জন্য বড় সুখবর দিল রাজ্য। মঙ্গলবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, আগামী অগাস্ট মাস থেকেই বাস চালকদের সমান বেতন পাবেন কন্ডাক্টররাও।

পাশাপাশি, রাজ্যের মহিলাদের জন্য বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধাও ঘোষণা করেছে সরকার। এদিন ৫০টি অত্যাধুনিক এসি বাসের (৪৩টি সিএনজি ও ৭টি ইলেকট্রিক বাস) উদ্বোধন করে পরিবহণ ক্ষেত্রে একগুচ্ছ নতুন পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর ঘোষণার মূল বিষয়গুলি একনজরে:

  • বেতন বৈষম্য দূর: আগের সরকারের আমলে থার্ড পার্টির মাধ্যমে নিয়োগ হওয়ায় চালক ও কন্ডাক্টরদের বেতনে বৈষম্য ছিল। ২০২৫ সালে চালকদের বেতন বাড়লেও কন্ডাক্টররা বঞ্চিত ছিলেন। এবার সেই বৈষম্য দূর করে অগাস্ট থেকেই কন্ডাক্টরদের সমান বেতনের ব্যবস্থা করা হচ্ছে।
  • মহিলাদের জন্য জিরো ভ্যালু টিকিট: রাজ্যে মহিলাদের নিরাপদ ও সহজ যাতায়াতের জন্য বাসে ‘জিরো ভ্যালু টিকিট’ বা বিনামূল্যে সফরের সুবিধা চালু করার ঘোষণা করা হয়েছে।
  • নামবে ১০০০ নতুন বাস: ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে রাজ্যে আরও ১০০০টি নতুন সরকারি বাস নামানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
  • ওয়াটার মেট্রো ও ই-বাস: দেশের ১৭তম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গেও চালু হতে চলেছে ‘ওয়াটার মেট্রো’ পরিষেবা। এছাড়া বৈদ্যুতিক বাস চালুর ক্ষেত্রে খরচের ৬০ শতাংশ কেন্দ্র এবং ৪০ শতাংশ রাজ্য বহন করবে।

পুজোর আগেই রাস্তায় নামছে সাড়ে চারশো বাস পরিবহণ মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, দুর্গাপুজোর আগেই সাধারণ মানুষের সুবিধার্থে রাস্তায় নামতে চলেছে সাড়ে চারশোর বেশি নতুন বাস। রাতে যাতায়াতের সুবিধার জন্য স্পেশাল ‘নাইট বাস সার্ভিস’-ও চালু করবে সরকার। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন, চিংড়িঘাটার দীর্ঘদিনের যানজট সমস্যার মাত্র ১৭ দিনেই সফল সমাধান করেছে সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *