প্রতি মাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি! মমতার আমলে আটকে থাকা মোদীর ‘সূর্যঘর’ যোজনার সূচনা করলেন শুভেন্দু

প্রতি মাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি! মমতার আমলে আটকে থাকা মোদীর ‘সূর্যঘর’ যোজনার সূচনা করলেন শুভেন্দু

কেন্দ্র-রাজ্য সংঘাতের জেরে দীর্ঘদিন ধরে কেন্দ্রের ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’ (PM Surya Ghar Yojana) থেকে বঞ্চিত ছিলেন রাজ্যবাসী। তবে রাজ্যে পালাবদল এবং ‘ডাবল ইঞ্জিন’ সরকার ক্ষমতায় আসতেই এই মেগা প্রকল্পে জুড়ল বাংলার নাম। মঙ্গলবার নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

প্রথম দফাতেই ১৮০০ পরিবারের মুখে হাসি

এদিন নবান্ন থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী জানান, প্রথম পর্যায়ে রাজ্যের ১৮০০ পরিবার এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। আগামী দিনে আরও বেশি সংখ্যক মানুষের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়াই তাঁর সরকারের অন্যতম লক্ষ্য। পূর্ববর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে অসহযোগিতার অভিযোগে তীব্র আক্রমণও করেন তিনি।

এদিন কয়েকজন উপভোক্তার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথাও বলেন মুখ্যমন্ত্রী। উপভোক্তারা জানান, পূর্ববর্তী তৃণমূল জমানায় আবেদন করেও তাঁরা কোনও সুফল পাননি। কিন্তু গত মাসে শুভেন্দু অধিকারীর নির্দেশের পর নতুন করে অনলাইনে আবেদন করতেই, মাত্র এক মাসের মধ্যে অ্যাকাউন্টে ভর্তুকির টাকা এবং বাড়িতে সোলার প্যানেল পৌঁছে গিয়েছে।

কী এই ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’?

মধ্যবিত্ত পরিবারকে বিদ্যুতের বহুমূল্য বিলের বোঝা থেকে মুক্তি দিতে ২০২৪ সালে এই মেগা প্রকল্প চালু করে মোদী সরকার।

  • বাড়ির ছাদে বা সুবিধাজনক জায়গায় সোলার প্যানেল বসালে প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাওয়া যাবে।
  • প্যানেল বসানোর জন্য সরাসরি সরকারি ভর্তুকি মিলবে।
  • রাজ্য সরকারের মাধ্যমে ভর্তুকির পুরো টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে।

কত টাকা ভর্তুকি মিলবে?

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্যানেলের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ওপর ভিত্তি করে এই ভর্তুকি দেওয়া হবে। এক নজরে দেখে নিন ভর্তুকির তালিকা:

সোলার প্যানেলের ক্ষমতাসরকারি ভর্তুকির পরিমাণ
১ কিলোওয়াট৩০,০০০ টাকা
২ কিলোওয়াট৬০,০০০ টাকা
৩ কিলোওয়াট৭৮,০০০ টাকা (সর্বোচ্চ)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *