মধ্যরাতে পুলিশের গোপন হানা! উদ্ধার ১০৫টি মোবাইল, পুরুলিয়ায় ফাঁস বিশাল পাচার চক্র

মধ্যরাতে পুলিশের গোপন হানা! উদ্ধার ১০৫টি মোবাইল, পুরুলিয়ায় ফাঁস বিশাল পাচার চক্র

পুরুলিয়া: পুরুলিয়ায় বড়সড় মোবাইল চুরির চক্র ফাঁস করল আড়ষা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে কাঁটাডি এলাকার একটি বাড়িতে আচমকা অভিযান চালায় পুলিশ বাহিনী। আর সেই অভিযানেই মেলে বিরাট সাফল্য! ঘটনাস্থল থেকে উদ্ধার হয় ১০৫টি চোরাই স্মার্টফোন, ৩টি ল্যাপটপ এবং নগদ ৬৫ হাজার টাকা। হাতেনাতে গ্রেফতার করা হয় দু’জনকে।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম ঘনশ্যাম কুমার এবং মনোরঞ্জন মাঝি। দু’জনেই আড়ষা থানার পাতুয়াড়া গ্রামের বাসিন্দা। মঙ্গলবার পুরুলিয়ার পুলিশ সুপার কুমার সানি রাজ একটি সাংবাদিক বৈঠকে এই বিশাল সাফল্যের কথা জানান।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই চক্রের শিকড় অনেক গভীরে। এটি কোনও আন্তঃজেলা বা ভিন রাজ্যের পাচার চক্রের অংশ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া ল্যাপটপগুলির ফরেনসিক পরীক্ষা করা হবে, যা থেকে এই চক্রের অন্যান্য মাথাদের হদিশ মিলতে পারে বলে আশা তদন্তকারীদের।

মঙ্গলবারই ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। আড়ষা থানার এই সফল অভিযানকে এলাকার অপরাধ দমনে বড় পদক্ষেপ হিসেবেই দেখছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *