আন্তর্জাতিক স্তরেও নিট বিতর্ক: আমেরিকা ও ব্রিটেনে প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রতিবাদ

আন্তর্জাতিক স্তরেও নিট বিতর্ক: আমেরিকা ও ব্রিটেনে প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রতিবাদ

আমেরিকা এবং ব্রিটেনেও ছড়িয়ে পড়ল নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনের আঁচ। পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের অনশনের প্রতি সংহতি জানিয়ে আমেরিকার সান হোসে শহরে বিক্ষোভ প্রদর্শন করেছে ‘হিন্দুস ফর হিউম্যান রাইটস’ নামক একটি সংগঠন। মহাত্মা গান্ধীর মূর্তির সামনে জমায়েত হয়ে তাঁরা এই প্রতিবাদ জানান। পাশাপাশি, নিউ ইয়র্কের ইউনিয়ন স্কোয়ারেও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। শুধু আমেরিকা নয়, একই সংগঠনের সদস্যরা ইউরোপের লন্ডন এবং আয়ারল্যান্ডের ডাবলিন শহরেও জমায়েত হয়ে প্রতিবাদে সামিল হন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *