আজকের রাশিফল: জেনে নিন কেমন কাটবে বৃহস্পতিবার, কার ভাগ্যে কী রয়েছে?
July 23, 20268:02 am

আজ ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার। চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার—সব মিলিয়ে কেমন যাবে আপনার আজকের দিনটি? গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী দেখে নিন সমস্ত রাশির আজকের রাশিফল:
- মেষ: দিনটি স্বাভাবিক কাটবে। বন্ধু বা আত্মীয়ের সাহায্য করতে হতে পারে। বয়স্কদের পরামর্শ মেনে চললে লাভবান হবেন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন।
- বৃষ: আর্থিকভাবে দিনটি লাভজনক হবে। ব্যবসায়িক সমস্যার সমাধান দিয়ে দিন শুরু হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিযোগিতায় সফল হতে পারেন। প্রেমের ক্ষেত্রে ভাগ্য আপনার পাশে থাকবে।
- মিথুন: অর্থ সংক্রান্ত বিষয়ে বড় লাভের যোগ রয়েছে। অন্যের অনুভূতি বুঝুন এবং সেই অনুযায়ী কাজ করুন। অফিসে টিমওয়ার্কের মাধ্যমে কঠিন সমস্যার সমাধান করতে সক্ষম হবেন।
- কর্কট: আর্থিক লাভের প্রবল সুযোগ রয়েছে। নিজেকে প্রমাণ করার যে সুযোগগুলো আসবে, তা হাতছাড়া করবেন না। কর্মজীবন ও আর্থিক ক্ষেত্রে উন্নতির দিন।
- সিংহ: দিনটি লাভজনক ও আনন্দের হবে। কোনো তর্কে বিজয়ী হতে পারেন। ব্যবসায়িক বিষয়ে অভিজ্ঞ কারও পরামর্শ নিতে হতে পারে। নতুন কাজের ক্ষেত্রে আইনি দিকগুলো খেয়াল রাখুন।
- কন্যা: অর্থনৈতিক পরিকল্পনা সফল হবে। অনেক দায়িত্ব একসঙ্গে পালন করতে হতে পারে। আসামাপ্ত গৃহস্থালীর কাজ শেষ করার সুযোগ পাবেন। ব্যবসায় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন।
- তুলা: আর্থিক সুবিধা পাওয়ার যোগ রয়েছে। পুরনো ঋণ পরিশোধে সফল হবেন। তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। আপনার নতুন ধারণার প্রশংসা করা হবে।
- বৃশ্চিক: ব্যস্ততার মধ্যে দিন কাটবে। গুরুত্বপূর্ণ ফোন কল ও ইমেলের উত্তর দিয়ে দিন শুরু হবে। হঠাৎ পুরনো বন্ধুর দেখা পেতে পারেন। কাউকে ঋণ দেওয়ার আগে নিজের সঞ্চয়ের কথা ভেবে সিদ্ধান্ত নিন।
- ধনু: দিনটি বেশ শুভ। অফিসে নতুন দায়িত্ব ও অধিকার পেতে পারেন। সৃজনশীল কাজে আগ্রহ বাড়বে। পারিবারিক বিষয়ে কোনো বড় সিদ্ধান্ত নিতে হতে পারে।
- মকর: আর্থিক লাভের পাশাপাশি সম্মান বৃদ্ধি পাবে। মনে নতুন শক্তির সঞ্চার হবে। অফিসে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নিজের উদ্যম ও আবেগকে নিয়ন্ত্রণে রাখুন।
- কুম্ভ: দিনটি অত্যন্ত অনুকূল। দিনের শুরুতেই লাভের মুখ দেখবেন এবং সমস্ত পরিকল্পনা সফল হবে। চাকরিতে সুবিধা ও সম্মান বাড়বে। অফিসে আপনার কাজের প্রশংসাও হবে।
- মীন: দিনটি নির্বিঘ্নে কাটবে। বিরোধীদের সমালোচনাকে গুরুত্ব না দিয়ে নিজের কাজে মন দিন। সামাজিক বৃত্তে প্রভাব ও সম্মান বৃদ্ধি পাবে। অন্যের কথায় কান না দিয়ে নিজের বুদ্ধিমত্তার ওপর ভরসা রাখুন।