১৬ বছর পর দেশে ফিরছেন ললিত মোদী, ২০০৯-এর আইপিএল মামলায় আইনি স্বস্তি

১৬ বছর পর দেশে ফিরছেন ললিত মোদী, ২০০৯-এর আইপিএল মামলায় আইনি স্বস্তি

২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় আইপিএল (IPL) আয়োজন সংক্রান্ত বিদেশি মুদ্রা ব্যবস্থাপনা আইন বা ফেমা (FEMA) লঙ্ঘনের মামলায় বড়সড় আইনি স্বস্তি পেলেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী। নয়াদিল্লির আপিল ট্রাইব্যুনাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) জারি করা জরিমানা ও মূল অভিযোগ খারিজ করে দিয়েছে।

এই রায়ের পর দীর্ঘ ১৬ বছর ধরে দেশের বাইরে থাকা ললিত মোদী সোশাল মিডিয়ায় ভারতে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। বুধবার এক্স (X) হ্যান্ডলে তিনি লেখেন, “দীর্ঘদিন পর ভারতে ফিরতে মুখিয়ে রয়েছি।” ২০০৯ সালে সাধারণ নির্বাচনের কারণে আইপিএল দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় তাঁর বিরুদ্ধে ফেমা লঙ্ঘনের অভিযোগে তদন্ত শুরু হয়েছিল। ট্রাইব্যুনালের এই রায়ে সেই মামলার প্রধান ভিত্তি ভেঙে পড়ায় আইনি স্বস্তি পেলেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *