এক ধাক্কায় তৃণমূল শূন্য! সবাই BJP-র পথে
July 23, 20269:36 am

পুরুলিয়ার ঝালদা ১ ব্লকের ইলু-জারগো গ্রাম পঞ্চায়েত দখল করল বিজেপি। মোট ১২ আসনের এই পঞ্চায়েতে আগে তৃণমূলের ৭ এবং বিজেপির ৫ জন সদস্য ছিল। তবে প্রাক্তন প্রধান প্রলয় চট্টোপাধ্যায়ের ইস্তফার পর সমীকরণ সম্পূর্ণ বদলে যায়। সম্প্রতি নতুন প্রধান নির্বাচনের ভোটাভুটিতে উপস্থিত তৃণমূলের ৪ জন সদস্যের সমর্থনে বিজেপির হেমানি মাহাতো নতুন প্রধান হিসেবে নির্বাচিত হন।
এদিকে, নির্বাচনের দিন তৃণমূলের ৩ সদস্যের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে দলবদলের জল্পনা তীব্র হয়েছে। গুঞ্জন রয়েছে যে তারাও শীঘ্রই বিজেপিতে যোগ দিতে পারেন, যার ফলে এই পঞ্চায়েতে তৃণমূল সম্পূর্ণ শূন্য হয়ে যাওয়ার পথে।