সপ্তম বেতন কমিশন গঠনে রাজ্যপালের অনুমোদন, ৪ সদস্যের কমিটিতে কারা পেলেন দায়িত্ব?
July 23, 202610:48 am

বাংলায় সপ্তম পে কমিশন বা বেতন কমিশন গঠনের প্রক্রিয়ায় বড় পদক্ষেপ নেওয়া হলো। বুধবার রাজ্যপাল আরএন রবির অনুমোদনক্রমে চার সদস্যের নতুন কমিশন গঠনের কথা সরকারিভাবে জানিয়ে দিল নবান্ন। রাজ্য সরকারি কর্মীদের বেতন কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে এই কমিশন গঠিত হয়েছে।
কমিটির নেতৃত্বে থাকছেন বিশিষ্ট ব্যক্তিত্বরা:
- চেয়ারম্যান: অবসরপ্রাপ্ত আইএএস তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দফতরের প্রাক্তন সচিব অতনু চক্রবর্তী।
- সদস্য: নীতি গবেষণা কেন্দ্রের সিনিয়র গবেষক পার্থ মুখোপাধ্যায় এবং আইআইএম কলকাতার অর্থনীতিবিদ পার্থপ্রতিম পাল।
- সদস্য সচিব: আইএএস তথা পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের সচিব দেবীপ্রসাদ কারাণম।
রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাতকুমার মিশ্র এই বিজ্ঞপ্তি জারি করেছেন। এর আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধি এবং সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা করেছিল শুভেন্দু সরকার। এবার রাজ্যপালের অনুমোদনের পর কমিশনের কাজের পরিধি ও খসড়া চূড়ান্ত করে দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া শুরু হতে চলেছে।