চাকরি পেয়েও স্কুলে অনীহা! আপার প্রাইমারির কাউন্সেলিংয়ে অনুপস্থিত বহু প্রার্থী

চাকরি পেয়েও স্কুলে অনীহা! আপার প্রাইমারির কাউন্সেলিংয়ে অনুপস্থিত বহু প্রার্থী

দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে অবশেষে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিক স্তরের কাউন্সেলিং শুরু হলেও দেখা দিল এক অদ্ভুত চিত্র। সুপারিশপত্র হাতে পেয়েও এবং কাউন্সেলিংয়ে ডাক পেয়েও বহু প্রার্থী চাকরিতে যোগ দিতে অনীহা প্রকাশ করছেন, এমনকি অনেকে অনুপস্থিতও থাকছেন।

শিক্ষা দপ্তর সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, গত মঙ্গলবার ইংরেজি বিষয়ের কাউন্সেলিংয়ে ৮৮ জনের মধ্যে ২৮ জন অনুপস্থিত ছিলেন। এরপর বুধবার বিজ্ঞান (বায়ো ও পিওর সায়েন্স) বিষয়ের কাউন্সেলিংয়ে ১৪৯ জন প্রার্থীর মধ্যে ৪৬ জনই হাজির হননি, যা মোট প্রার্থীর প্রায় ৩১ শতাংশ। শুধু তাই নয়, কাউন্সেলিংয়ে উপস্থিত হয়ে সুপারিশপত্র হাতে পাওয়ার পরেও অনেকে সাফ জানিয়ে দিয়েছেন যে তাঁরা এই চাকরিতে যোগ দেবেন না।

বিশ্লেষকদের মতে, নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘ আইনি জট থাকায় বছরের পর বছর সময় কেটে গেছে। এর ফলে বহু প্রার্থী ইতিমধ্যেই অন্য সরকারি চাকরি বা প্রাথমিক শিক্ষকতার পেশায় যুক্ত হয়ে গেছেন। পাশাপাশি, মেধা তালিকায় নাম থাকলেও বাড়ির কাছিন্ বা পছন্দসই স্কুলে পোস্টিং না পাওয়ায় অনেকেই দূরের স্কুলে চাকরি করতে নারাজ। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ১,১৭৭ জন প্রার্থীর এই কাউন্সেলিং পর্ব চলছে, যা আগামী ৩০ জুলাই পর্যন্ত বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে ধাপে ধাপে সম্পন্ন হওয়ার কথা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *