ডেঙ্গি টিকা কি আদৌ নিরাপদ? কার্যকারিতা ও সুরক্ষা নিয়ে বড় তথ্য দিলেন বিশেষজ্ঞ ডাক্তার

ডেঙ্গি টিকা কি আদৌ নিরাপদ? কার্যকারিতা ও সুরক্ষা নিয়ে বড় তথ্য দিলেন বিশেষজ্ঞ ডাক্তার

প্রতি বছর ভারতে, বিশেষ করে বাংলায় ডেঙ্গির প্রকোপে বহু মানুষ আক্রান্ত হন এবং প্রাণ হারান। এই পরিস্থিতিতে স্বস্তির খবর নিয়ে ভারত সরকার টেকাদা বায়োফার্মাসিউটিক্যালস-এর তৈরি ‘কিউডেঙ্গা’ (QDENGA) নামক ডেঙ্গি টিকাকে অনুমোদন দিয়েছে। নতুন এই টিকা কতটা নিরাপদ এবং এটি আদপে কতটা সুরক্ষা দেবে, সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা: রুদ্রজিৎ পাল।

বিশেষজ্ঞের মতে, ভারতে ডেঙ্গির যে চারটি ভ্যারিয়েন্ট (ডেঙ্গি ১, ২, ৩ ও ৪) রয়েছে, এই টিকা তার সব কটির বিরুদ্ধেই কাজ করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ভারত সরকারের ফেজ ৩ ক্লিনিক্যাল ট্রায়ালের দীর্ঘ যাচাইয়ের পরই এটি বাজারে আসছে, ফলে এর নিরাপত্তা নিয়ে সন্দেহ নেই। ৪ থেকে ৬০ বছর বয়সি যে কেউ, এমনকি অতীতে যাঁদের ডেঙ্গি হয়েছে তাঁরাও এই টিকা নিতে পারবেন। টিকাটির দুটি ডোজ নিতে হবে এবং এর ফলে ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা ও রোগের তীব্রতা অনেকটাই কমে যাবে। তবে সারাজীবন সুরক্ষা পেতে ভবিষ্যতে বুস্টার ডোজের প্রয়োজন হতে পারে, যা নিয়ে পরবর্তীতে নির্দিষ্ট নির্দেশিকা আসবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *