“ক্ষমার অযোগ্য অপরাধ!” মুর্শিদাবাদে ট্রেন দুর্ঘটনায় মৃত পড়ুয়াদের পরিবারে শুভেন্দু, গেটম্যানের ফাঁসির দাবি
July 23, 20263:05 pm

মুর্শিদাবাদের বহরমপুরে স্কুলের ছাত্রবোঝাই গাড়িতে চলন্ত ট্রেনের ধাক্কায় চার ছাত্র ও এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় রাজ্যজুড়ে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। এই হৃদয়বিদারক দুর্ঘটনার পর বৃহস্পতিবার শোকাহত পরিবারগুলির সঙ্গে দেখা করতে পৌঁছান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
প্রাথমিক তদন্তে পুলিশ ও রেলের পক্ষ থেকে গেটম্যানের চরম দায়িত্বহীনতার বিষয়টি সামনে আসায়, এই ঘটনাকে ‘ক্ষমার অযোগ্য অপরাধ’ বলে তোপ দেগেছেন তিনি। অভিযুক্ত গেটম্যানের কঠোরতম শাস্তির দাবি তোলার পাশাপাশি জোরালোভাবে ‘ক্যাপিটাল জলশমেন্ট’ বা ফাঁসির সওয়াল তুলেছেন শুভেন্দু।
- পরিবারের পাশে থাকার আশ্বাস: মৃত শিশুদের পরিবারের সঙ্গে দেখা করে শুভেন্দু অধিকারী জানান, এই অপূরণীয় ক্ষতি অর্থের দ্বারা মাপা যায় না। তবে শোকাহত পরিবারগুলির পাশে তিনি ও সরকার দায়িত্বশীলভাবে থাকবেন।
- দ্রুত বিচার ও ফাঁসির নির্দেশ: পুলিশ প্রশাসনকে দ্রুত কাস্টডি ট্রায়ালের নির্দেশ দিয়ে তিনি বলেন, জেলের মধ্যেই দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তের ফাঁসি নিশ্চিত করতে হবে।
- গ্রামবাসীদের প্রতি অনুরোধ: এই কঠিন সময়ে স্থানীয় গ্রামবাসীদেরও মৃত পরিবারগুলির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।