অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা: অগাস্টে কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে? জানুন বড় আপডেট

কলকাতা, ২৪ জুলাই ২০২৬: জুলাই মাস শেষের পথে এবং সামনেই অগাস্ট মাস। এই পরিস্থিতিতে অন্নপূর্ণা যোজনায় আবেদন করেও যাঁরা এখনও টাকা পাননি, তাঁদের মনে একটাই প্রশ্ন— তাঁরা কি অগাস্ট মাসে ৩ হাজার টাকা পাবেন? এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যাঁরা এই প্রকল্পের আসল উপভোক্তা বা যোগ্য, তাঁরা নিশ্চিতভাবেই টাকা পাবেন।

১. আন্ডার ইনকোয়ারি ও যাচাইকরণ প্রক্রিয়া

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অন্নপূর্ণা যোজনা চালু করে। ইতিমধ্যেই দু’ফয়েজে এই প্রকল্পের সুবিধা পেয়েছেন কোটিরও বেশি মহিলা। তবে বহু যোগ্য মহিলা এখনও টাকা পাননি বলে অভিযোগ রয়েছে। বর্তমানে যাঁদের আবেদন ঝুলে রয়েছে, তাঁদের স্ট্যাটাস ‘আন্ডার ইনকোয়ারি’ বা তদন্তাধীন দেখাচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করছেন।

২. অগাস্ট মাসে কারা টাকা পাবেন?

সূত্রের খবর, অনেক মহিলার ভেরিফিকেশনের কাজ শেষ হলেও টেকনিক্যাল কারণে এখনও অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস বদলায়নি। তবে সমস্ত নথি ঠিক থাকলে চিন্তার কোনো কারণ নেই। যাঁদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে, তাঁরা অগাস্ট মাসেই নতুন করে টাকা পেয়ে যাবেন। পাশাপাশি, যাঁরা এর আগে নিয়মিত টাকা পেয়েছেন, তাঁদের অ্যাকাউন্টেও ৩০০০ টাকা ঢুকে যাবে।

৩. কারা টাকা পাবেন না?

ভেরিফিকেশনের সময় যাঁরা সঠিক তথ্য বা নথি জমা দিতে ব্যর্থ হয়েছেন কিংবা তথ্য গোপন করেছেন, তাঁরা অন্নপূর্ণা যোজনার এই আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হবেন।

৪. ভেরিফিকেশনের শেষ তারিখ কবে?

যাঁদের ভেরিফিকেশন এখনও বাকি রয়েছে, তাঁদের প্রক্রিয়া দ্রুত শেষ করার কাজ চালাচ্ছে প্রশাসন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী ৩০ অগাস্ট পর্যন্ত এই যাচাইকরণের কাজ চলবে। এই সময়ের মধ্যে যাঁদের যোগ্য বলে চিহ্নিত করা হবে, শুধুমাত্র তাঁরাই এই প্রকল্পের টাকা হাতে পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *