আজ বিধানসভায় বড় চমক! ক্যাগ রিপোর্ট পেশের পাশাপাশি বিশেষ বিবৃতি দেবেন শুভেন্দু অধিকারী
July 25, 202610:51 am

আজ বিধানসভার অধিবেশন শুরু হওয়ার ঠিক আগে বিজেপি পরিষদীয় দলের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর বিধানসভায় ক্যাগ (CAG)-এর রিপোর্ট পেশ করে সরকারিভাবে বিবৃতি দেবেন তিনি। পাশাপাশি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ প্রকল্প নিয়েও বিশেষ বিবৃতি দেওয়ার কথা রয়েছে তাঁর।
অন্যদিকে, বিধানসভার দ্বিতীয় অর্ধে পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ একটি নতুন পঞ্চায়েত সংক্রান্ত বিল পেশ করবেন। এই বিলটি নিয়ে বিধানসভায় দীর্ঘ দু’ঘণ্টা ধরে আলোচনার সম্ভাবনা রয়েছে।