নকল সরকারি সাংবাদিক কার্ডের রমরমা! রাজ্যে চাঞ্চল্যকর জালিয়াতির অভিযোগ
July 25, 202612:01 pm

দক্ষিণ ২৪ পরগনা জেলায় নকল সাংবাদিক পরিচয়পত্র ব্যবহারের এক গুরুতর অভিযোগ উঠেছে। জেলার তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক অনন্যা মজুমদার এই চাঞ্চল্যকর অভিযোগ দায়ের করেছেন।
জানা গিয়েছে, ভাস্বতী সোম নামক এক মহিলা সাংবাদিকের বিরুদ্ধে একটি জাল সরকারি কার্ড ব্যবহার করে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে প্রবেশের চেষ্টার অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, ওই মহিলা এক আধিকারিকের স্বাক্ষরও জাল করেছেন বলে অভিযোগ। এই ঘটনার পর সকলের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে জানানো হয়েছে, এখন থেকে নাম, ছবি এবং সই অত্যন্ত ভালোভাবে যাচাই করে তবেই যেন কাউকে প্রবেশাধিকার দেওয়া হয়।