১ অগাস্ট থেকে বড় বদল! গ্যাস থেকে তৎকাল টিকিট—কোন নিয়মগুলিতে পরিবর্তন আসছে?

১ অগাস্ট থেকে বড় বদল! গ্যাস থেকে তৎকাল টিকিট—কোন নিয়মগুলিতে পরিবর্তন আসছে?

জুলাই মাস শেষ হয়ে কড়া নাড়ছে অগাস্ট মাস। আর নতুন মাসের সূচনা হতেই প্রতিদিনের জীবনে প্রভাব ফেলতে পারে এমন বেশ কিছু জরুরি নিয়মে পরিবর্তন আসতে চলেছে। এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম থেকে শুরু করে বিমান জ্বালানি, ব্যাঙ্কের সার্ভিস চার্জ, ট্রেনের তৎকাল টিকিট এবং জিএসটির নিয়মে বড়সড় বদল দেখা যেতে পারে ১ অগাস্ট থেকে।

১. এলপিজি সিলিন্ডারের দাম: প্রতি মাসের মতো অগাস্টের শুরুতেই পরিবর্তিত হতে পারে রান্নার গ্যাস বা এলপিজি সিলিন্ডারের দাম। বিগত দিনে বাণিজ্যিক সিলিন্ডারের দামে পরিবর্তন এলেও সাধারণ গৃহস্থালীর গ্যাসের দামে নজর থাকে সবার। নতুন মাসে গ্যাসের দামে নতুন কোনও স্বস্তি বা ধাক্কা আসে কিনা, সেটাই এখন দেখার।

২. বিমান জ্বালানি (এটিএফ) ও তেলের দাম: তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের প্রথম তারিখে এভিয়েশন টার্বাইন ফুয়েল বা এটিএফ-এর দামে পরিবর্তন আনে। ১ অগাস্টও এর ব্যতিক্রম না হওয়ার সম্ভাবনা রয়েছে, যার সরাসরি প্রভাব পড়তে পারে বিমানের ভাড়ার ওপর।

৩. ব্যাঙ্কের নিয়মে বদল: বেশ কিছু ব্যাঙ্ক ১ অগাস্ট থেকে তাদের সার্ভিস ফি বা চার্জ পরিবর্তন করতে চলেছে। যেমন, উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক এসএমএস অ্যালার্টের জন্য প্রতি বার ৩০ পয়সা করে চার্জ কাটবে। পাশাপাশি অন্যান্য ব্যাঙ্কের ক্ষেত্রেও চার্জে কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

৪. তৎকাল টিকিটের নিয়মে পরিবর্তন: ভারতীয় রেলের তৎকাল টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, এবার টিকিট বুকিং শুরু হওয়ার সঙ্গেই টোকেন দেওয়ার ব্যবস্থা করা হবে। এর ফলে কাউন্টারে অহেতুক ভিড় কমবে এবং যাত্রীদের টিকিট কাটা অনেক সহজ হবে।

৫. জিএসটি নিয়মে বদল: ১ অগাস্ট থেকে জিএসটির নিয়মেও বড় পরিবর্তন আসছে। ই-ইনভয়েস এবং ই-ওয়ে বিল ব্যবস্থাকে আরও উন্নত করা হচ্ছে। এছাড়া নির্দিষ্ট কিছু লেনদেনের ক্ষেত্রে বিল ও শিপিংয়ের বিবরণ বাধ্যতামূলক করা হয়েছে এবং জিএসটিআইএন যাচাইয়ের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *