ঘরে বসেই ডিজিটাল জনগণনা! ১ অগাস্ট থেকে শুরু ‘সেলফ এনুমারেশন’, জানুন সহজ পদ্ধতি

ঘরে বসেই ডিজিটাল জনগণনা! ১ অগাস্ট থেকে শুরু ‘সেলফ এনুমারেশন’, জানুন সহজ পদ্ধতি

কলকাতা: ভারতে এই প্রথমবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে শুরু হতে চলেছে নতুন জনগণনা প্রক্রিয়া (Census 2027)। আগামী ১ অগাস্ট (শনিবার) থেকে শুরু হচ্ছে সেনসাসের ‘সেলফ এনুমারেশন’ (Self-Enumeration) ব্যবস্থা। পশ্চিমবঙ্গসহ দেশের যেকোনো নাগরিক ১ অগাস্ট থেকে ১৫ অগাস্ট পর্যন্ত অনলাইনেই তাঁদের পরিবারের সমস্ত তথ্য জমা করার সুযোগ পাবেন।

কাউকে লাইনে দাঁড়াতে হবে না কিংবা প্রাথমিক তথ্যের জন্য গণনাকারীর অপেক্ষায় থাকতে হবে না—অনলাইনেই মেটানো যাবে সম্পূর্ণ প্রক্রিয়া। কোথায় ও কীভাবে তথ্য নথিভুক্ত করবেন, দেখে নিন তার একটি সহজ গাইডলাইন:

সেলফ এনুমারেশন করবেন কীভাবে? (ধাপে ধাপে গাইড)

১. ওয়েবসাইটে যান: প্রথমে অফিসিয়াল পোর্টাল [https://se.census.gov.in](https://se.census.gov.in) ওপেন করুন।

২. রাজ্য নির্বাচন ও ক্যাপচা: আপনার রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সিলেক্ট করে সঠিক ‘Captcha’ কোডটি দিন।

৩. প্রাথমিক তথ্য: পরিবারের যেকোনো একজন প্রতিনিধি (প্রধানত গৃহপ্রধান) নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি (ঐচ্ছিক) প্রদান করবেন। মনে রাখবেন, একটি মোবাইল নম্বর কেবল একটি পরিবারের জন্যই ব্যবহার করা যাবে।

৪. ভাষা ও ওটিপি: পছন্দের ভাষা বেছে নেওয়ার পর রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে, যা দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।

৫. ঠিকানা প্রবেশ: আপনার জেলা, পিন কোড এবং সঠিক এলাকা নির্বাচন করুন।

৬. ডিজিটাল ম্যাপে অবস্থান চিহ্নিতকরণ: স্ক্রিনে আসা ডিজিটাল মানচিত্রে লাল মার্কারটি ড্র্যাগ করে নিজের বাড়ির সঠিক অবস্থান ও ঠিকানা নিশ্চিত করুন।

৭. প্রশ্নাবলি পূরন: স্ক্রিনে থাকা ‘Tooltips’ ও নির্দেশিকা দেখে পরিবারের যাবতীয় তথ্যের সঠিক উত্তর দিন।

৮. যাচাই ও ফাইনাল সাবমিশন: ‘Preview’ অপশনে গিয়ে দেওয়া সমস্ত তথ্য শেষবারের মতো ভাল করে পরীক্ষা করে নিন। তথ্যে ভুল না থাকলে Confirm and Submit ক্লিক করুন। (মনে রাখবেন, একবার সাবমিট করে দিলে আর কোনো তথ্য সংশোধন বা এডিট করা যাবে না।)

৯. ইউনিক SE ID প্রাপ্তি: সাবমিশন সম্পূর্ণ হলে আপনার মোবাইলে SMS-এর মাধ্যমে ১১ সংখ্যার একটি ইউনিক ‘SE ID’ আসবে (যার শুরুতে ‘H’ বর্ণটি থাকবে)। এই আইডিটি যত্ন সহকারে সেভ করে রাখুন।

পরবর্তী ধাপ: এনুমারেটর বা গণনাকারীর আগমন

  • ১৬ অগাস্ট থেকে ১৭ সেপ্টেম্বর: এলাকাভিত্তিক গণনাকারীরা (Enumerators) বাড়ি বাড়ি সফর শুরু করবেন। তাঁরা প্রথমে বাড়িগুলোর নাম্বারিং করবেন।
  • ভেরিফিকেশন: আপনার কাছে আসা ১১ সংখ্যার SE ID-টি গণনাকারীকে দেখাতে হবে। আইডি সরকারি রেকর্ডের সাথে মিলে গেলেই অনলাইনে জমা দেওয়া তথ্য সফলভাবে গৃহীত হবে।
  • কোনো কারণে তথ্য না মিললে বা অনলাইনে সেলফ এনুমারেশন না করা থাকলে, গণনাকারী নিজেই অ্যাপের মাধ্যমে আপনার পরিবারের তথ্য নতুন করে সংগ্রহ করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *