অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা পাননি? আসল ‘গাফিলতি’ ফাঁস করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা পাননি? আসল ‘গাফিলতি’ ফাঁস করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

রাজ্যজুড়ে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩০০০ টাকা দেওয়া শুরু হলেও এখনও বহু যোগ্য মহিলা সেই সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। গত ১ জুলাই থেকে প্রায় ১ কোটি ৯ লক্ষেরও বেশি মহিলার অ্যাকাউন্টে এই অর্থ জমা পড়েছে। তবে একই সঙ্গে যাচাইকরণের পর প্রায় ২৮ লক্ষ আবেদন বাতিল হওয়ায় রাজ্যজুড়ে তৈরি হয়েছে অসন্তোষ, অনেক জায়গায় বিক্ষোভও শুরু হয়েছে।

এই পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন রাজ্য সরকার। যোগ্য মহিলারা কেন টাকা পাননি, তার পেছনে মূল প্রশাসনিক গাফিলতিকে দায়ী করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, বহু ক্ষেত্রে প্রকৃত যোগ্য উপভোক্তাদের নাম পোর্টাল বা তালিকায় সঠিক সময়ে আপলোডই করা হচ্ছে না। মন্ত্রীর অভিযোগ, প্রশাসনিক ব্যবস্থার একাংশ দায়িত্ব পালনে চরম অবহেলা করছে, যার ফলে যোগ্য হয়েও বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।

সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ পুনর্ব্যক্ত করে তিনি জানান, যোগ্য মহিলারা যেন অবিলম্বে স্থানীয় বিডিও অফিস বা পুরসভায় যোগাযোগ করেন এবং প্রয়োজনে লিখিত অভিযোগ জমা দেন। যাদের আবেদন বাতিল বা স্থগিত ছিল, সেগুলি বর্তমানে পুনর্নিরীক্ষণ বা ‘আন্ডার এনকোয়ারি’ পর্যায়ে রয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ৩০ আগস্টের মধ্যে সমস্ত যোগ্য মহিলাদের নাম অন্তর্ভুক্ত করে প্রকল্পের আওতায় আনা হবে। তবে ভুল আবেদন সংশোধনের (Edit) সুবিধা পুনরায় দেওয়া হবে কিনা, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *