‘শর্ত ভেঙে এত ভিড় কেন?’ ২১ জুলাইয়ের সভায় কালীঘাট তৃণমূলকে কড়া হুঁশিয়ারি হাই কোর্টের

‘শর্ত ভেঙে এত ভিড় কেন?’ ২১ জুলাইয়ের সভায় কালীঘাট তৃণমূলকে কড়া হুঁশিয়ারি হাই কোর্টের

২১ জুলাইয়ের সভায় নির্দিষ্ট শর্ত ও জনসংখ্যার সীমা অমান্য করার অভিযোগে কালীঘাট তৃণমূলের ওপর তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। বিড়লা তারামণ্ডলের সামনে আয়োজিত ওই সভায় সর্বোচ্চ ২,৫০০ জন সমর্থকের জমায়েতের অনুমতি দেওয়া হলেও, বাস্তবে সেই সংখ্যা বহুগুণ ছাড়িয়ে যায় বলে আদালতে জমা দেওয়া রাজ্যের রিপোর্টে উঠে এসেছে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিচারপতি সৌগত ভট্টাচার্য কালীঘাট শিবিরকে সতর্ক করে জানিয়ে দেন—ভবিষ্যতে আদালতের নির্দেশ অমান্য করা হলে নেওয়া হবে চরম কঠোর পদক্ষেপ।

এর আগে পুলিশ অনুমতি না দেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। আদালত দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টে পর্যন্ত সভা করার এবং সচল যাতায়াতের স্বার্থে ক্যাথিড্র্যাল রোডের এক দিক খোলা রাখার শর্তে অনুমতি দিয়েছিল। কিন্তু সভার দিন অতিরিক্ত ভিড়ের কারণে ক্যাথিড্র্যাল রোডের দুই পাশই স্তব্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। রাজ্যের রিপোর্টে জানানো হয়, পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও নির্দেশ মানা হয়নি। সমস্ত দিক পর্যালোচনা করে হাই কোর্টের বেঞ্চ নির্দেশ অমান্যের বিরুদ্ধে কড়া অবস্থানের কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *