আবাসের পাকা ঘর স্বপ্নেরই থেকে গেল, মগরায় মাটির দেয়াল ভেঙে বাবা-মেয়ের করুণ মৃত্যু!

আবাসের পাকা ঘর স্বপ্নেরই থেকে গেল, মগরায় মাটির দেয়াল ভেঙে বাবা-মেয়ের করুণ মৃত্যু!

হুগলি: টানা বৃষ্টির জেরে হুগলির মগরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গজঘণ্টা এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে মাটির দেওয়াল ধসে পড়ে প্রাণ হারিয়েছেন সবজি বিক্রেতা গৌর মালিক (৫৬) এবং তাঁর প্রতিবন্ধী মেয়ে মাম মালিক (১২)। শুক্রবার সকালে প্রতিবেশীরা মগরা থানার পুলিশকে খবর দেন এবং ধসে পড়া দেওয়ালের নিচ থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করেন।

স্ত্রীর মৃত্যুর পর গৌরবাবু তাঁর ১২ বছরের মেয়েকে নিয়ে ওই মাটির ঘরেই থাকতেন। প্রতিবেশীদের অভিযোগ, সরকারি আবাস যোজনার অধীনে তাঁর নামে ঘর বরাদ্দ হলেও পুরো টাকা মেলেনি। প্রায় ছয় মাস আগে প্রথম কিস্তির টাকা পাওয়ায় বাড়ির কিছু অংশ তৈরি করা সম্ভব হলেও, বাকি টাকা না পাওয়ায় বাধ্য হয়েই তিনি এই বিপজ্জনক মাটির ঘরে বাস করছিলেন। সম্প্রতি পঞ্চায়েতে গিয়ে ত্রাণের ত্রিপল চেয়েও মেলেনি বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এই ঘটনার পর প্রশাসনিক গাফিলতির বিরুদ্ধে চরম ক্ষোভ দানা বেঁধেছে পুরো এলাকায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *