প্রশ্নফাঁস বিতর্ক: অমিত শাহের পদত্যাগ দাবি, ককরোচ-কান্ডে সাঁড়াশি চাপে কেন্দ্র
July 31, 20262:01 pm

প্রশ্নফাঁস বিরোধী বিল ঘিরে উত্তাল সংসদের ভেতরে ও বাইরে ব্যাকফুটে কেন্দ্রীয় সরকার। গত ২০ জুলাই আন্দোলনরত ‘ককরোচ’ ছাত্রদের ওপর পুলিশের বলপ্রয়োগের ঘটনায় সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই ছাত্রদের ওপর পুলিশি অত্যাচার চালানো হয়েছে।
রাহুল গান্ধীর এই সুরেই এবার সুর মিলিয়েছেন ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ। বৃহস্পতিবার তিনি রাহুলের অভিযোগকে পূর্ণ সমর্থন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অবিলম্বে পদত্যাগের দাবি তোলেন। প্রশ্নফাঁস ইস্যুর সাথে সাথে আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগের ঘটনা যুক্ত হওয়ায় সংসদীয় রাজনীতিতে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ যে কয়েক গুণ বেড়ে গেল, তা বলাই বাহুল্য।