CM শুভেন্দুর ওপর হামলার প্ল্যান, বর্ধমান থেকে গ্রেফতার জৈশ জঙ্গি হামিদ, তুঙ্গে চাঞ্চল্য!

CM শুভেন্দুর ওপর হামলার প্ল্যান, বর্ধমান থেকে গ্রেফতার জৈশ জঙ্গি হামিদ, তুঙ্গে চাঞ্চল্য!

রাজ্যে বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল করল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। বর্ধমানের একটি বিলাসবহুল আবাসন থেকে গ্রেফতার করা হয়েছে হামিদ মণ্ডল নামে জৈশ-ই-মহাম্মদের এক দুর্ধর্ষ জঙ্গিকে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পুলওয়ামা হামলার অন্যতম চক্রান্তকারী সাজ্জাদ ভাটের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এই হামিদ। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার এক বিরাট নীল নকশা তৈরি করেছিল সে।

পুলিশ ও গোয়েন্দা সূত্রে খবর, দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর গতিবিধি এবং তাঁর মোবাইল ফোন ট্র্যাক করছিল হামিদ। এমনকি ধরা পড়ার আগে সে কলকাতার নিউটাউন এলাকাতেও কিছু দিন আত্মগোপন করেছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বর্ধমানের রেঁনেসা আবাসন থেকে তাকে পাকড়াও করে STF। এই ঘটনায় রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হামিদকে হেফাজতে নিয়ে তার সাথে আর কারা যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *