মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়েছিল ডাইনোসর! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়েছিল ডাইনোসর! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রায় ৬৫ মিলিয়ন (সাড়ে ৬ কোটি) বছর আগে মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে আছড়ে পড়েছিল প্রায় ছয় মাইল চওড়া এক দৈত্যাকার গ্রহাণু— ‘চিখশুলুব’ (Chicxulub)। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা দাবি করেছেন, এই বিধ্বংসী আঘাতের পর কোনো দীর্ঘ সময় নয়, বরং মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মহাবিশ্ব থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল ডাইনোসরের দল।

গবেষকদের মতে, গ্রহাণুটি প্রচণ্ড গতিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে আশেপাশের পাথর বাষ্পীভূত হয়ে যায়। পরে সেই বাষ্প ক্ষুদ্রাতিক্ষুদ্র কণিকায় রূপ নিয়ে জ্বলন্ত বৃষ্টির মতো পুরো পৃথিবীতে ঝরে পড়তে থাকে। একই সাথে সৃষ্টি হয় এক তীব্র তাপপ্রবাহ। পৃথিবীর বায়ুমণ্ডলে ধূলিকণার এমন এক ঘন আস্তরণ তৈরি হয়েছিল, যা প্রচণ্ড উত্তাপকে আটকে ফেলে বায়ুমণ্ডলকে একটি বিশাল চুল্লিতে পরিণত করে। আর এই আকস্মিক ও চরম বিপর্যয়ই মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সাঙ্গ করে দেয় ডাইনোসরদের অধ্যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *