মোদীজির এআই-বিকৃত ভিডিও বিতর্ক, মেটা ইন্ডিয়া প্রধানের বিরুদ্ধে এফআইআর!

মোদীজির এআই-বিকৃত ভিডিও বিতর্ক, মেটা ইন্ডিয়া প্রধানের বিরুদ্ধে এফআইআর!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি একটি বিকৃত বা ‘মর্ফড’ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার ঘটনায় বড়সড় আইনি জটিলতায় পড়েছে মেটা ইন্ডিয়া। এই আপত্তিকর ডিপফেক ভিডিও ছড়াতে দেওয়ার অভিযোগে মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাস সহ বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে হায়দ্রাবাদ সাইবার ক্রাইম পুলিশ।

পুলিশ সূত্রে খবর, প্রধানমন্ত্রীর একটি আসল ভিডিওর অংশ এআই প্রযুক্তির সাহায্যে বদলে দিয়ে বিভ্রান্তিকর উদ্দেশ্যে ফেসবুক ও ইনস্টাগ্রামে ভাইরাল করা হয়েছিল। ঘটনাটির তদন্তে নেমে পুলিশ খতিয়ে দেখছে যে, মেটার প্ল্যাটফর্মগুলো ভারতের নতুন আইন (BNS) এবং তথ্য প্রযুক্তি (IT) আইন লঙ্ঘন করেছে কিনা। মেটার নিজস্ব ফিল্টারিং ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে এই ভিডিও ছড়ালো, তা নিয়ে ইতিমধ্যেই কো ম্পা নির শীর্ষ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

মেটার প্রতিনিধি দল তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। তবে পুলিশ জানিয়েছে, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং ডিজিটাল প্রমাণের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *