মোদীকে ইসলামাবাদে আসার আমন্ত্রণ জানাতে চলেছে পাকিস্তান! নেপথ্যে SCO সম্মেলন

মোদীকে ইসলামাবাদে আসার আমন্ত্রণ জানাতে চলেছে পাকিস্তান! নেপথ্যে SCO সম্মেলন

আগামী ২০২৭ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO) পরবর্তী শীর্ষ সম্মেলন। এই হাই-প্রোফাইল সম্মেলনের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাতে চলেছে পাকিস্তান সরকার।

শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, আয়োজক দেশ হিসেবে SCO-র নির্ধারিত প্রোটোকল মেনে ভারতসহ জোটের সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদেরই আমন্ত্রণ জানানো হবে। তিনি স্পষ্ট করেন যে, স্বাগতিক দেশ হিসেবে এই আমন্ত্রণ পাঠানো পাকিস্তানের জন্য এক ধরণের প্রাতিষ্ঠানিক বাধ্যবাধকতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *