৩০ অগাস্টের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা! অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
July 31, 20267:42 pm

কলকাতা: অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যবাসীকে বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, অগাস্ট মাসেই এই প্রকল্পের আওতায় আসতে চলেছে একটি বড় আপডেট।
যাঁরা সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও এখনও প্রকল্পের সুবিধা বা অর্থ পাননি, তাঁদের চিন্তার কোনো কারণ নেই। প্রয়োজনীয় নথিপত্র যাচাই শেষে আগামী ৩০ অগাস্টের মধ্যে যোগ্য সকল আবেদনকারীকে এই প্রকল্পে নথিভুক্ত করা হবে এবং তাঁদের বকেয়া টাকা দিয়ে দেওয়া হবে।
প্রথম ও দ্বিতীয় দফায় অনেকেই টাকা পেলেও, বেশ কিছু আবেদন এখনও প্রক্রিয়াধীন (Processing) রয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট আশ্বাস দিয়েছেন, যে সমস্ত যোগ্য মহিলা এই প্রকল্পের প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করবেন, তাঁদের প্রত্যেকের অ্যাকাউন্টে নিয়ম মেনে টাকা পৌঁছে যাবে।