‘মমতার প্রভাব এত সহজে মোছা আসাম্ভব!’ তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে পিকে-র বিস্ফোরক ভবিষ্যদ্বাণী

‘মমতার প্রভাব এত সহজে মোছা অসম্ভব!’ তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে পিকে-র বিস্ফোরক ভবিষ্যদ্বাণী

সাম্প্রতিক নির্বাচনে আশানুরূপ ফল না হওয়া এবং নির্বাচন-উত্তর দলবদলের কারণে তৃণমূল কংগ্রেস বর্তমানে বেশ কিছুটা চাপের মুখে। দলের ভবিষ্যৎ নিয়ে যখন রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে, ঠিক তখনই একদম ভিন্ন মেরুতে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর (PK)।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পিকে জানান, রাজনৈতিক পরিস্থিতি কিছুটা অস্থির হলেও এবং বিজেপি ক্রমাগত তৃণমূলকে ভাঙার চেষ্টা চালালেও বাংলায় মমতার ভিত্তি এখনও অত্যন্ত শক্ত। তাঁর মতে, রাজ্যে এখনও প্রায় আড়াই কোটি মানুষের সমর্থন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি।

প্রশান্ত কিশোর বলেন:

“যত দিন মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয় রাজনীতিতে থাকবেন, তত দিন তাঁর প্রাসঙ্গিকতা কেউ কাড়তে পারবে না। নতুন দল গঠন হোক বা নেতারা দলবদল করুন—মমতার রাজনৈতিক প্রভাব রাতারাতি মুছে ফেলা সম্ভব নয়।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করিয়ে দিয়ে পিকে আরও যোগ করেন, হাজারো খামতি সত্ত্বেও এই দলটা তিনি নিজের রক্ত ও ঘাম দিয়ে গড়ে তুলেছেন। শূন্য থেকে শুরু করে এই লড়াই অন্য কোনো নেতার পক্ষে হয়তো সম্ভব হতো না। আর এই দীর্ঘ সংগ্রামের কারণেই সাধারণ মানুষ এবং দলীয় সংগঠনের ওপর আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের একচ্ছত্র প্রভাব ও বিশ্বাসযোগ্যতা বজায় রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *