“হিন্দু-মুসলিম রাজনীতি ছেড়ে শিক্ষায় আসতে বাধ্য হয়েছেন মোদী!” – বিষ্ফোরক CJP প্রধান অভিজিৎ দিপকে

“হিন্দু-মুসলিম রাজনীতি ছেড়ে শিক্ষায় আসতে বাধ্য হয়েছেন মোদী!” – বিষ্ফোরক CJP প্রধান অভিজিৎ দিপকে

প্রশ্নপত্র ফাঁস সংশোধনী বিল, সাম্প্রতিক ছাত্র আন্দোলন এবং কেন্দ্র সরকারের ভূমিকা নিয়ে এক সাক্ষাৎকারে অকপট মন্তব্য করেছেন ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র প্রধান অভিজিৎ দিপকে। তিনি অভিযোগ করেন, নতুন বিলটি প্রশ্নফাঁস বন্ধ করার চেয়ে ফাঁস পরবর্তী পদক্ষেপের ওপর বেশি নজর দিচ্ছে। একই সাথে, প্রধানমন্ত্রী ঘোষিত ফাস্ট-ট্র্যাক আদালতে সিবিআই (CBI)-এর অনুপস্থিতি নিয়ে সরকারের সদিচ্ছা ও ইচ্ছাশক্তিকে কাঠগড়ায় তোলেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করে অভিজিৎ বলেন, “যিনি দীর্ঘদিন ধরে হিন্দু-মুসলিম রাজনীতি করে এসেছেন, দেশের ছাত্র ও যুবসমাজের চাপের মুখে আজ তাঁকেও ইনস্টাগ্রামে শিক্ষা নিয়ে ভিডিও দিতে বাধ্য হতে হয়েছে। এটা যুবসমাজের বড় জয়।”

সমাজকর্মী সোনম ওয়াংচুককে ‘সাচ্চা গান্ধীবাদী’ আখ্যা দিয়ে তিনি জানান, আন্দোলন চলাকালীন ওয়াংচুককে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। পাশাপাশি, সরকারের মিম (Meme) ভীতি এবং পুলিশের লাঠিচার্জের জবাবে ছাত্রদের তৈরি মিমকে তিনি কণ্ঠরোধের বিরুদ্ধে প্রতিবাদের এক বিশেষ মাধ্যম বলে বর্ণনা করেন।

CJP প্রধান পরিষ্কার জানিয়ে দেন, তাঁরা কোনো রাজনৈতিক দল গঠন করছেন না। ‘ককরোচ জনতা পার্টি’ একটি ‘রেসপন্স গ্রুপ’ হিসেবে দেশের যুবসমাজ ও জনস্বার্থের নানা ইস্যু নিয়ে আন্দোলন চালিয়ে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *