মহিলাদের জন্য ফ্রিতে বাস সফর: আজ থেকেই বাধ্যতামূলক ‘পিঙ্ক কার্ড’, জানুন আবেদনের উপায়!

মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণের ক্ষেত্রে আসছে নতুন নিয়ম। ১ অগাস্ট থেকে ফ্রিতে বাস সফর করতে হলে ‘পিঙ্ক কার্ড’ সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। ক্ষমতায় আসার আগেই মহিলাদের বিনামূল্যে বাস সফরের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার, যা পরবর্তীতে চালুও করা হয়। এতদিন পর্যন্ত আধার কার্ড বা ভোটার কার্ড দেখালেই ফ্রিতে যাত্রার সুযোগ পাওয়া যেত, তবে এবার থেকে ভ্যালু টিকিটের জন্য পিঙ্ক কার্ড থাকা আবশ্যক।

অনলাইনে আবেদনের নিয়ম:

১. প্রথমে রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

২. সেখানে ‘পিঙ্ক কার্ড’ সংক্রান্ত লিঙ্কে ক্লিক করতে হবে।

৩. নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন বা নাম নথিভুক্ত করতে হবে।

৪. প্রয়োজনীয় নথিগুলো স্ক্যান করে আপলোড করে সাবমিট করতে হবে। সাবমিট করার পর একটি প্রাপ্তিস্বীকার রসিদ (Receipt) পাওয়া যাবে।

প্রয়োজনীয় নথি:

  • আধার কার্ড
  • ভোটার কার্ড (সংশোধিত ভোটার তালিকায় নাম থাকা জরুরি)
  • স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট
  • স্ট্যাম্প সাইজের ছবি
  • মোবাইল নম্বর

অফলাইনে আবেদনের নিয়ম:

যাঁরা পঞ্চায়েত এলাকায় থাকেন, তাঁদের প্রয়োজনীয় নথিপত্রসহ বিডিও (BDO) অফিসে যোগাযোগ করতে হবে। আর পুরসভা এলাকার বাসিন্দাদের পুরসভায় গিয়ে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। তথ্য যাচাই বা ভেরিফিকেশন সফল হলেই মিলবে ‘পিঙ্ক কার্ড’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *