বিশ্বের স্বার্থে পেছাল যুদ্ধ! ইরানের উপর মার্কিন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের!

বিশ্বের স্বার্থে পেছাল যুদ্ধ! ইরানের উপর মার্কিন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের!

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে তীব্র যুদ্ধের আশঙ্কার মাঝেই বড় সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানের ওপর চরম সামরিক হামলা চালানোর পরিকল্পনা একদম শেষ মুহূর্তে স্থগিত করেছে আমেরিকা। ট্রাম্প জানিয়েছেন, একটি সমঝোতা চুক্তির খসড়া তৈরি হওয়ায় এবং ইরানসহ পশ্চিম এশিয়ার একাধিক দেশ সময় চাওয়ায় ‘বিশ্বের ভবিষ্যতের স্বার্থে’ এই সামরিক পদক্ষেপ আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে।

ঠিক কী জানিয়েছেন ট্রাম্প?

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ (Truth Social) একটি বার্তায় ট্রাম্প বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে মারাত্মক সামরিক শক্তি দেখা যায়নি, আমেরিকা ইরানের বিরুদ্ধে তেমন শক্তি প্রয়োগের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। কিন্তু ইরান ও তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর অনুরোধে চুক্তি সম্পাদনের সুযোগ দিতে হামলা স্থগিত রাখা হয়েছে। ট্রাম্পের কথায়— “বিশ্বের ভবিষ্যতের স্বার্থে এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে দ্রুত চুক্তি সম্পন্ন করা সম্ভব হলে আমি হামলা বাতিল করতে রাজি হয়েছি।”

প্রস্তাবিত চুক্তিতে কী শর্ত রয়েছে?

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, এই চুক্তির মূল ভিত্তি হলো—

  • হরমুজ় প্রণালী: আন্তর্জাতিক বাণিজ্য ও তেল সরবরাহের স্বার্থে হরমুজ় প্রণালী অবিলম্বে, সম্পূর্ণ এবং নিঃশর্তভাবে খুলে দিতে হবে।
  • পরমাণু হুমকির অবসান: ইরানের পরমাণু কর্মসূচির ফলে তৈরি হওয়া যাবতীয় হুমকির চিরতরে অবসান ঘটাতে হবে।
  • ইজরায়েলের সম্মতি: ট্রাম্প দাবি করেছেন, কূটনীতির সুযোগ দেওয়ার উদ্দেশ্যে এই সামরিক পদক্ষেপ স্থগিত রাখার বিষয়ে আমেরিকার পাশাপাশি ইজরায়েলও সায় দিয়েছে।

ইরানের চরম সতর্কবার্তা

উল্লেখ্য, এই ঘোষণার ঠিক আগেই ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের শীর্ষ কূটনীতিক ও সেনাপ্রধানদের সঙ্গে জরুরি বৈঠকে স্পষ্ট বার্তা দিয়েছিলেন— আমেরিকা যদি নতুন করে সামরিক হামলা চালায়, তবে তার উপযুক্ত ও কঠোর জবাব দিতে প্রস্তুত তেহরান। মধ্যপ্রাচ্যে এই তীব্র উত্তেজনার আবহে ট্রাম্পের এই স্থগিতাদেশ বিশ্বজুড়ে সাময়িক স্বস্তি এনে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *