২ বছর পর নীরবতা ভাঙছেন শেখ হাসিনা! ৫ অগাস্ট কী বার্তা দেবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী?

২ বছর পর নীরবতা ভাঙছেন শেখ হাসিনা! ৫ অগাস্ট কী বার্তা দেবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী?

২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র ও গণ-আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। সেই ঘটনার ঠিক দু’বছর পর, ২০২৬ সালের ৫ অগাস্টেই প্রথমবারের মতো প্রকাশ্যে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে চলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।

নয়াদিল্লির ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাবস অব সাউথ এশিয়া’ আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি অংশ নেবেন। ভারতের রাজধানী দিল্লির মথুরা রোডের স্যার মার্ক টালি অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে হাসিনা মুখ খুলতে পারেন বলে মনে করা হচ্ছে।

জল্পনা ও গুরুত্ব

ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে গত দু’বছর প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে যোগ দেননি বা আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমের সঙ্গে কথাও বলেননি শেখ হাসিনা। ফলে ৫ অগাস্ট সন্ধ্যা ৬টা থেকে সাড় ৭টার এই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তীব্র কৌতূহল তৈরি হয়েছে।

কারা থাকছেন এই প্ল্যাটফর্মে?

অনুষ্ঠানের আমন্ত্রণপত্র অনুযায়ী, হাসিনার পাশাপাশি যুক্ত থাকবেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব:

  • রাজনৈতিক ও আন্তর্জাতিক মুখ: হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং প্রাক্তন সাংসদ ও ক্রিকেটার শাকিব আল হাসান।
  • মানবাধিকার ও নিরাপত্তা বিশ্লেষক: বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ-এর মহাসচিব মাহাম্মদ আলি সিদ্দিকসহ বিশিষ্ট নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষকরা।

পটভূমি

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পর সম্প্রতি বাংলাদেশে সাধারণ নির্বাচনের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় এসেছে। বর্তমানে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সেখানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে। এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে শেখ হাসিনার এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *