দেশভাগের কাঁটাতার হার মানল ভালোবাসার কাছে! দীর্ঘ ৭৮ বছর পর চোখে জল এনে দিল ভারত-পাকিস্তানের দুই বন্ধুর মহাদেব মিলন!

১৯৪৭ সালের দেশভাগের বিষাদ ও রক্তক্ষরণের ক্ষত আজও মানুষের মনে অমলিন। কিন্তু কালান্তরের সব বাঁধাই যেন তুচ্ছ হয়ে গেল বন্ধুত্বের অমলিন ভালোবাসার কাছে। দেশভাগের দীর্ঘ ৭৮ বছর পর অবশেষে মুখোমুখি হলেন ভারত ও পাকিস্তানের দুই প্রবীণ বাল্যবন্ধু।
সম্প্রতি সামাজিক মাধ্যমে তাঁদের আবেগঘন পুনর্মিলনের একটি স্পর্শকাতর ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যা দেখে চোখের জল ধরে রাখতে পারেননি নেটিজেনরা।
নিস্তব্ধতা ভেঙে বাঁধভাঙা আবেগ
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, দুই বৃদ্ধ মুখোমুখি চুপচাপ দাঁড়িয়ে একে অপরকে চিনতে চেষ্টা করছেন। কয়েক সেকেন্ডের সেই নিস্তব্ধতার পর স্মৃতির বরফ গলতে সময় লাগেনি। প্রবীণ বয়সের বলিরেখা পেছনে ফেলে একে অপরকে চিনে নেওয়া মাত্রই তাঁরা আবেগে কেঁদে ফেলেন এবং পরস্পরের বুকে জড়িয়ে ধরেন।
পুরনো দিনের স্মৃতিচারণ
পরস্পরকে জড়িয়ে ধরে আবেগঘন আলাপচারিতায় ভেসে যান দু’জন। ছোটবেলার স্মৃতিচারণ করতে গিয়ে উঠে আসে ‘গুরদেব সিং’ ও ‘রণজিৎ সিং’-এর মতো পুরোনো বন্ধুদের নাম। শৈশবে একই পাঠশালায় একসঙ্গে পড়াশোনা এবং খেলাধুলোর সেই সোনালী দিনগুলির কথা স্মরণ করে স্মৃতিকাতর হয়ে পড়েন তাঁরা।
‘ফ্রেন্ডশিপ ডে’-র আবহে ছড়িয়ে পড়া ভারত ও পাকিস্তানের এই দুই বন্ধুর মহামিলনের ঘটনা নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে। ভৌগোলিক সীমান্ত ও যুগের ব্যবধান যে গভীর বন্ধুত্বকে মুছে ফেলতে পারে না—এই ভিডিওটি যেন ফের তারই প্রমাণ দিল।