ব্রিজভূষণ মুক্ত! বিনেশ-সাক্ষীদের লড়াই ভেস্তে দিয়ে আদালতের বড় স্বস্তি প্রাক্তন কুস্তি কর্তাকে

ব্রিজভূষণ মুক্ত! বিনেশ-সাক্ষীদের লড়াই ভেস্তে দিয়ে আদালতের বড় স্বস্তি প্রাক্তন কুস্তি কর্তাকে

দিল্লি: মহিলা কুস্তিগিরদের যৌন নির্যাতনের বহুল আলোচিত মামলায় বড়সড় স্বস্তি পেলেন ভারতের জাতীয় কুস্তি সংস্থার প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিংহ। সোমবার দিল্লির একটি আদালত তাকে সমস্ত অভিযোগ থেকে বেকসুর খালাস ঘোষণা করেছে। আদালতের এই রায়ের ফলে বিনেশ ফোগাট ও সাক্ষী মালিকদের দীর্ঘ আন্দোলনের পর তৈরি হওয়া মামলায় বড় ধাক্কা খেলেন অভিযোগকারী কুস্তিগিররা।

২০২৪ সালের মে মাসে ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থা ও নির্যাতনের ধারায় আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হয়েছিল। বিনেশ ফোগাট, সাক্ষী মালিকসহ দেশের শীর্ষস্থানীয় কুস্তিগিররা রাস্তায় নেমে দিনের পর দিন প্রতিবাদ জানিয়েছিলেন এবং ব্রিজভূষণের শাস্তির দাবিতে সরব হয়েছিলেন।

তবে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালত জানিয়েছে, ব্রিজভূষণের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সপক্ষে পর্যাপ্ত প্রমাণ মেলেনি। ফলে প্রাক্তন এই কুস্তি কর্তার বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগই শেষ পর্যন্ত আদালতে খারিজ হয়ে গেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *