হিমাচল থেকে আপেল বোঝাই লরিতে মর্মান্তিক পরিণতি, শান্তিপুরে দুর্ঘটনায় মৃত দম্পতি

হিমাচল থেকে আপেল বোঝাই লরিতে মর্মান্তিক পরিণতি, শান্তিপুরে দুর্ঘটনায় মৃত দম্পতি

শান্তিপুর: হিমাচল প্রদেশ থেকে আপেল বোঝাই লরি নিয়ে উত্তর ২৪ পরগনার বনগাঁয় যাওয়ার পথে নদিয়ার শান্তিপুরে ঘটল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সোমবার ভোরে ১২ নম্বর জাতীয় সড়কের বাথনা ব্রিজের কাছে এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক দম্পতির।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৫টা নাগাদ বিকট শব্দ শুনে এলাকাবাসীরা বাথনা ব্রিজের কাছে ছুটে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, উত্তরপ্রদেশের নম্বর প্লেটযুক্ত আপেল বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি লরির পেছনে সজোড়ে ধাক্কা মেরেছে। সংঘর্ষের তীব্রতায় লরিটির সামনের কেবিন দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে আটকে পড়েন ওই দম্পতি।

খবর পেয়ে শান্তিপুর থানা ও ট্রাফিক গার্ডের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ভোরের কুয়াশাজনিত কম দৃশ্যমানতা অথবা চালকের অসাবধানতার কারণেই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটিয়েছে। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য রানাঘাট হাসপাতালে পাঠিয়েছে এবং গাড়ির নম্বর প্লেট ধরে মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *