১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল বই, বকেয়া জরিমানা ১৯ লাখ টাকা!

১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল বই, বকেয়া জরিমানা ১৯ লাখ টাকা!

একটি ধার করা বই ফেরত আসতে কতটা সময় লাগতে পারে? কিছুদিন, কয়েক মাস, নাকি কয়েক বছর? কিন্তু অস্ট্রেলিয়ার এক লাইব্রেরির ক্ষেত্রে এই সময়টা দাঁড়িয়েছে প্রায় ১৫০ বছর! অদ্ভূত এই ঘটনায় লাইব্রেরি কর্তৃপক্ষের চোখ ছানাবড়া।

অস্ট্রেলিয়ার সমুদ্রতীরবর্তী শহর কিয়ামার পাবলিক লাইব্রেরিতে সম্প্রতি ১৮৫৮ সালে প্রকাশিত ‘অ্যান্টিকুইটিজ অব এথেন্স’ নামের একটি বিরল বই ফেরত দিয়েছেন স্থানীয় এক বাসিন্দা। কিন্তু এত বছর ধরে বইটির খোঁজ মিলল কীভাবে? জানা গেছে, ওই ব্যক্তি নিজের বাড়ি সংস্কার করার সময় ফায়ারপ্লেসের ইটের গাঁথুনির পেছনে রাখা একটি পুরোনো চায়ের বাক্সে বইটি খুঁজে পান।

লাইব্রেরির নিয়ম ও বর্তমান মুদ্রাস্ফীতি অনুযায়ী, এতদিন পর বই ফেরত দেওয়ার বিলম্ব ফি বা জরিমানা হিসাব করে দেখা গেছে তা প্রায় ১৮.৭ লক্ষ টাকা! ১৮৭২ সালে লাইব্রেরিটি চালু হওয়ার সময়ের নিয়ম এবং বইয়ের মলাটে লেখা ব্রিটিশ সাপ্তাহিক তিন পেন্স বিলম্ব ফি-র ভিত্তিতে এই বড় অংকের হিসাব বের করা হয়েছে।

তবে এই বিপুল জরিমানা কে দেবেন? লাইব্রেরির ম্যানেজার মিশেল হাডসন জানান:

“দুর্ভাগ্যবশত, ১৮৭০-এর দশকের রেজিস্টার খাতায় বইটির কোনো নথি সংরক্ষিত নেই। তাই আসল গ্রহীতা কে ছিলেন তা জানা সম্ভব নয়, আর যিনি বইটি এনে জমা দিয়েছেন তাঁর ওপর তো এই জরিমানা চাপানো যায় না।”

দীর্ঘদিন চিমনির পাশে বন্দি থাকায় বইটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। লাইব্রেরি কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণত ৩০-৪০ বছর পর বই ফেরত পাওয়ার ঘটনা শুনলেও ১৫০ বছর পর বই ফেরার ঘটনা একেবারেই বিরল। তাই এবার আর বইটিকে বাইরে কাউকেই ধার দেওয়া হবে না, বরং লাইব্রেরির স্থানীয় ইতিহাস সংগ্রহের অংশে এটি স্থায়ীভাবে প্রদর্শন করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *