UPI ব্যবহারকারীদের জন্য বড় খবর: ২,০০০ টাকার বেশি লেনদেনে বসতে পারে চার্জ!

UPI ব্যবহারকারীদের জন্য বড় খবর: ২,০০০ টাকার বেশি লেনদেনে বসতে পারে চার্জ!

কলকাতা: দেশে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে ইউপিআই (UPI) এখন সাধারণ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বড় শপিং মল থেকে শুরু করে রাস্তার সাধারণ দোকানদার—সবাই এখন এক ক্লিকেই লেনদেন সারছেন। তবে এবার এই বিনা খরচের সুবিধার দিনে কাটছাঁট হতে পারে। ভবিষ্যতে কিছু নির্দিষ্ট UPI লেনদেনের ওপর মার্চেন্ট চার্জ বা এমডিআর (MDR) আরোপ করার তোড়জোড় চালাচ্ছে কেন্দ্র।

সম্প্রতি সংসদে ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট’-এ সংশোধনী আনার প্রস্তাব করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তবে স্বস্তির বিষয় হলো, এই সংশোধনীর সাথেই সাথেই সাধারণ গ্রাহকের ওপর কোনো নতুন চার্জ চাপবে না। বরং এটি এমন একটি আইনি পরিকাঠামো তৈরি করবে, যার মাধ্যমে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী সরকার চার্জ বা ‘মার্চেন্ট ডিসকাউন্ট রেট’ (MDR) চালুর নীতি নির্ধারণ করতে পারবে।

কারা প্রভাবিত হবেন? সাধারণ গ্রাহকের কি টাকা কাটবে? খবর সূত্রে জানা গেছে, চার্জ লাগু করা নিয়ে সরকারি আধিকারিকদের মধ্যে বেশ কিছু প্রস্তাব বিবেচনায় রয়েছে:

  • ২,০০০ টাকার বেশি লেনদেন: ₹২,০০০-এর বেশি পরিমাণের UPI লেনদেনে ০.৩% থেকে ০.৫% পর্যন্ত MDR বা চার্জ বসানো হতে পারে।
  • ছোট ব্যবসায়ীদের ছাড়: এই চার্জ কেবল সেইসব ব্যবসায়ীদের ওপর কার্যকর হওয়ার কথা ভাবা হচ্ছে, যাঁদের বার্ষিক টার্নওভার ১.৫ কোটি টাকার বেশি
  • সাধারণ গ্রাহক সুরক্ষিত: এর ফলে সাধারণ গ্রাহক বা ছোট দোকানদারদের এই অতিরিক্ত টাকা দিতে হবে না। তাঁরা আগের মতোই বিনামূল্যে লেনদেনের সুবিধা পেতে পারেন।

হঠাৎ কেন এই নিয়মের চিন্তাভাবনা? (MDR ফি কী?) MDR হলো সেই চার্জ, যা কোনো ব্যবসায়ী গ্রাহকের থেকে ডিজিটাল মাধ্যমে টাকা নেওয়ার বিনিময়ে ব্যাংক ও পেমেন্ট গেটওয়েকে দিয়ে থাকেন (যেমন ক্রেডিট কার্ডে প্রায় ১.৫% চার্জ কাটা হয়)।

বর্তমানে UPI-তে এমন কোনো চার্জ না থাকায় পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা ব্যাংকগুলো কোনো রাজস্ব পায় না। পেমেন্ট ইন্ডাস্ট্রি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে যে, পুরোপুরি বিনামূল্যে এই সার্ভিস চালু রাখা আর্থিক ও প্রযুক্তিগত দিক থেকে কঠিন হয়ে পড়ছে। ইউপিআই-এর পরিকাঠামো আরও উন্নত ও নিরাপদ করতে ব্যাংকিং ও পেমেন্ট শিল্প এই সার্ভিস চার্জ চালুর জোর দাবি জানাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *