পঞ্চায়েতে ১২০০ টাকা কর খবর সম্পূর্ণ ‘ভুয়ো’! সাফাই দিল রাজ্য সরকার

পঞ্চায়েতে ১২০০ টাকা কর খবর সম্পূর্ণ ‘ভুয়ো’! সাফাই দিল রাজ্য সরকার

পঞ্চায়েতে কর বৃদ্ধি নিয়ে বড় আপডেট: রাজ্যজুড়ে পঞ্চায়েত এলাকায় পরিবার পিছু বার্ষিক ১২০০ টাকা কর বসানো হচ্ছে— সম্প্রতি ছড়িয়ে পড়া এই খবরকে সম্পূর্ণ ‘ভুয়ো’ বলে খারিজ করে দিল রাজ্য সরকার। বুধবার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন (P&RD) দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, গ্রাম পঞ্চায়েত এলাকায় কর কাঠামোয় কোনো পরিবর্তন আনা হয়নি।

পুরোনো নিয়মই বহাল:

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, ‘পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন, ১৯৭৩’-এর নিয়মাবলী অনুযায়ী কর সংক্রান্ত যে ব্যবস্থা আগে ছিল, তা-ই হুবহু বহাল থাকছে। আইনে কোনো বদল ঘটানো হয়নি।

কেন তৈরি হলো বিভ্রান্তি?

ষোড়শ অর্থ কমিশনের পরামর্শ মেনে সম্প্রতি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর একটি ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ (SOP) বা নির্দেশিকা তৈরি করেছিল। সেখানে আইনসম্মত বিভিন্ন করের বিষয়গুলি ব্যাখ্যা করা হয়েছিল এবং বকেয়া কর আদায়ের জন্য নজরদারি বা শিবির করার কথা বলা হয়েছিল। কিন্তু সেই SOP-র ভুল ব্যাখ্যা হওয়ার ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

পরবর্তী পদক্ষেপ:

বিভ্রান্তি ও ভুল তথ্য ছড়ানো এড়াতে দপ্তর ওই বিতর্কিত SOP-টি সম্পূর্ণ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। জানানো হয়েছে, প্রয়োজন পড়লে সঠিক সময়ে নতুন নির্দেশিকা আনা হবে। তাই কোনো রকম অসত্য তথ্যে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করেছে রাজ্য সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *