চিনির বদলে গুড়-মধু বা সুগার ফ্রি? ডায়াবেটিস রোগীদের ‘মস্ত ভুল’ ফাঁস করলেন বিশেষজ্ঞরা!

চিনির বদলে গুড়-মধু বা সুগার ফ্রি? ডায়াবেটিস রোগীদের ‘মস্ত ভুল’ ফাঁস করলেন বিশেষজ্ঞরা!

ডায়াবেটিস ধরা পড়লেই অনেকে বাজারচলতি মিষ্টির বদলে মধু, গুড় বা ‘সুগার ফ্রি’ কৃত্রিম মিষ্টির ওপর ভরসা করা শুরু করেন। কিন্তু চিকিৎসকদের মতে, এই সাধারণ অভ্যাসগুলোই অজান্তে রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে দিচ্ছে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে যে ভুল ধারণাগুলো আজই বদলানো জরুরি:

  • তেতো খেলেই কি সুগার কমে? অনেকের ধারণা করলা, উচ্ছে বা নিমপাতার রস খেলেই ডায়াবেটিস সেরে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, স্বাদের জন্য বা ভালোবেসে তেতো খাবার খেতেই পারেন। কিন্তু সঠিক ওষুধ ও চিকিৎসকের পরামর্শ ছাড়া শুধু তেতো খেয়ে সুগার কমানোর চিন্তা একেবারেই ভুল।
  • চিনির বদলে গুড় বা মধু কি নিরাপদ? চিনি বাদ দিয়ে প্রতিদিন মধু বা গুড় খেলে নিরাপদ থাকা যায়—এটিও একটি ভুল ধারণা। চিনি, গুড় কিংবা মধু—কোনোটাই ক্যালোরিমুক্ত নয়। এদের গ্লাইসেমিক ইনডেক্সে সামান্য ফারাক থাকলেও, পরিমাণের বেশি খেলে রক্তের শর্করার মাত্রা একই হারে বেড়ে যায়।
  • ‘সুগার ফ্রি’ মিষ্টি কি সত্যিই নিরাপদ? চা বা কফিতে একটি বা দুটি সুগার ফ্রি ট্যাবলেট খাওয়া পর্যন্ত ঠিক আছে। কিন্তু ‘ক্যালোরি কম’ মনে করে পায়েসে বা মিষ্টি খাবারে কৌটা কৌটা সুগার ফ্রি পাউডার ঢেলে খাওয়া শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর।

বিশেষজ্ঞদের পরামর্শ: ডায়াবেটিস নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ‘পোশন কন্ট্রোল’ (Portion Control) বা আপনি ঠিক কতটা পরিমাণে খাচ্ছেন তার ওপর নজর রাখা। ভুল ধারণায় কান না দিয়ে সঠিক পুষ্টিজ্ঞান ও চিকিৎসকের পরামর্শ মেনে চলাই সুস্থ থাকার একমাত্র উপায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *