পুরুলিয়ায় ৬.৫৬ লাখ বোনের অ্যাকাউন্টে ৩০০০ টাকা! অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট আপডেট মুখ্যমন্ত্রীর

পুরুলিয়ায় ৬.৫৬ লাখ বোনের অ্যাকাউন্টে ৩০০০ টাকা! অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট আপডেট মুখ্যমন্ত্রীর

প্রতিশ্রুতিমতো চলতি সেপ্টেম্বরেও রাজ্যের কোটি কোটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা। এবার পুরুলিয়ায় দাঁড়িয়ে এই যোজনার বিস্তারিত খতিয়ান পেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, শুধুমাত্র পুরুলিয়া জেলাতেই ৬ লক্ষ ৫৬ হাজার দিদি ও বোনের অ্যাকাউন্টে অগাস্ট মাসের কিস্তির টাকা সেপ্টেম্বরে ট্রান্সফার করা হয়েছে।

পুরুলিয়া ও দার্জিলিংকে বিশেষ অগ্রাধিকার সংবাদমাধ্যমের সামনে পুরুলিয়ার রাজনৈতিক অবদানের কথা স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “২০১৮ সাল থেকে পুরুলিয়ার মানুষ পদ্মফুলকে ভোট দিয়ে আমাদের পাশে থেকেছেন। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানে দার্জিলিং আর পুরুলিয়ার ভূমিকা সবচেয়ে বেশি। তাই আমার উন্নয়নমূলক কাজের তালিকাতেও এই অঞ্চলগুলি সবসময় অগ্রাধিকার পাবে।”

অন্নপূর্ণা দিবসে ৩,০০০ টাকা হস্তান্তর গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে বিধাননগরের বইমেলা প্রাঙ্গণে উদযাপিত হয় ‘অন্নপূর্ণা দিবস’। সেদিন থেকেই যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি ৩,০০০ টাকা করে দেওয়া শুরু হয়। মুখ্যমন্ত্রী জানান, সব মিলিয়ে প্রায় ১ কোটি ৬০ লক্ষের কাছাকাছি মহিলার অ্যাকাউন্টে ইতিমধেই টাকা পৌঁছে গেছে। আর যাঁরা বাকি রয়েছেন, তাঁদের তথ্য যাচাই করে খুব দ্রুত টাকা পাঠাবে রাজ্য সরকার।

বঞ্চনার অভিযোগে দিকে দিকে বিক্ষোভ একদিকে লক্ষ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছালেও, অন্যদিকে বঞ্চনার অভিযোগে উত্তপ্ত রাজ্যের একাধিক এলাকা। অভিযোগ, সঠিকভাবে ফর্ম জমা দেওয়ার পরও এবং যোগ্য হওয়া সত্ত্বেও অনেকেই টাকা পাননি। এই নিয়ে কোচবিহার থেকে কাকদ্বীপ— সর্বত্রই বঞ্চিত মহিলাদের বিক্ষোভ ও অসন্তোষ ক্রমশ বাড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *