৪০০০ কিমি দূরের শত্রুও এবার ধ্বংস! ‘অগ্নি-৪’-এর সফল উৎক্ষেপণে আরও শক্তিশালী ভারতের প্রতিরক্ষা

৪০০০ কিমি দূরের শত্রুও এবার ধ্বংস! ‘অগ্নি-৪’-এর সফল উৎক্ষেপণে আরও শক্তিশালী ভারতের প্রতিরক্ষা

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে ফের এক ঐতিহাসিক সাফল্য। বৃহস্পতিবার ওড়িশার চাঁদিপুরের ‘ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ’ (ITR) থেকে সফলভাবে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হলো মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি-৪’

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড (SFC)-এর তত্ত্বাবধানে পরিচালনা করা এই পরীক্ষণটি পুরোপুরি সফল। উড্ডয়নের সময় ক্ষেপণাস্ত্রটির সমস্ত প্রযুক্তিগত ও অপারেশনাল মানদণ্ড খতিয়ে দেখা হয়েছে এবং প্রতিটি লক্ষ্যমাত্রাই সন্তোষজনকভাবে অর্জিত হয়েছে।

‘অগ্নি-৪’-এর মূল শক্তি ও বৈশিষ্ট্য:

  • পাল্লা (Range): দেশের মাটিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রটি প্রায় ৪,০০০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম।
  • অস্ত্র বহন ক্ষমতা: এটি পারমাণবিক অস্ত্রবহনে পুরোপুরি সক্ষম।
  • উন্নত প্রযুক্তি: অত্যন্ত আধুনিক নেভিগেশন ও টার্গেটিং প্রযুক্তিতে সজ্জিত হওয়ায় এটি লক্ষ্যবস্তু মিস করে না বললেই চলে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘অগ্নি-৪’-এর এই সফল পরীক্ষা ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রস্তুতি ও প্রতিরোধ ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিল। সীমান্তে চিন ও পাকিস্তানের বাড়বাড়ন্ত রুখতে ভারতের এই কৌশলগত অগ্রগতি অত্যন্ত নির্ণায়ক ভূমিকা পালন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *