একটা নাকি দুটো? চিকিৎসা খরচ এড়াতে ক’টি হেলথ ইনস্যুরেন্স রাখা বুদ্ধিমানের কাজ?
August 7, 20268:00 pm

আজকাল যেভাবে চিকিৎসার খরচ আকাশছোঁয়া হচ্ছে, তাতে বছর চারেক আগে কেনা একটা ৫ লক্ষ টাকার পলিসি বা কো ম্পা নির দেওয়া সাধারণ বিমা সব খরচ সামলানোর জন্য যথেষ্ট না-ও হতে পারে। ফলে প্রশ্ন ওঠে— একটা হেলথ ইনস্যুরেন্সে ভরসা রাখবেন, নাকি দুটো থাকা ভালো?
বিশেষজ্ঞদের মতে, একাধিক হেলথ ইনস্যুরেন্স থাকা সবসময়ই লাভজনক এবং আইনি দিক থেকেও এতে কোনো বাধা নেই।
কখন আপনার দ্বিতীয় পলিসির প্রয়োজন?
- চাকরি বদলের ঝুঁকি: আপনার বর্তমান কো ম্পা নি হয়তো আপনাকে হেলথ ইনস্যুরেন্স দিচ্ছে। কিন্তু চাকরি বদলালে বা চাকরি না থাকলে সেই সুরক্ষাও শেষ হয়ে যায়। তাই একটি ব্যক্তিগত পলিসি আলাদা করে থাকা জরুরি।
- বিমার অঙ্ক বাড়াতে: আগে নেওয়া পলিসির কভারেজ বর্তমান সময়ের উচ্চ চিকিৎসা খরচের তুলনায় কম হতে পারে। বড় বড় হাসপাতালে একটা অস্ত্রোপচার বা চিকিৎসার বিল সহজেই বিমার সর্বোচ্চ সীমা পার করে যায়। অতিরিক্ত বিমা থাকলে সেই ঘাটতি মেটানো সম্ভব।
দুটি পলিসি থাকলে ক্লেম করবেন কীভাবে?
মনে রাখবেন, একাধিক বিমা থাকা মানেই অতিরিক্ত টাকা পাওয়ার সুযোগ নয়। আপনি মোট খরচের থেকে বেশি টাকা দাবি করতে পারবেন না।
- ক্লেমের পদ্ধতি: চিকিৎসার খরচ যদি আপনার প্রথম পলিসির সীমায় না কুলায়, তবে বাকি টাকার জন্য দ্বিতীয় বিমা কো ম্পা নির কাছে ক্লেম করা যায়।
- আপনার পছন্দ: নিয়ম অনুযায়ী, আপনি নিজেই ঠিক করতে পারবেন আগে কোন বিমা কো ম্পা নির কাছে ক্লেম ফাইল করবেন। প্রথম কো ম্পা নি নির্দিষ্ট অংশ মিটিয়ে দেওয়ার পর বাকি টাকার জন্য দ্বিতীয় কো ম্পা নির কাছে আবেদন করা যাবে।
বিমা নেওয়ার আগে কিছু জরুরি সতর্কতা
- নতুন বিমা কেনার সময় আপনার আগের পলিসির তথ্য বিমা কো ম্পা নিকে স্পষ্ট জানান। তথ্য গোপন করলে পরবর্তীতে ক্লেম আটকে যেতে পারে।
- একাধিক বিমা থাকলে সেগুলির রিনিউ করার সময়, প্রয়োজনীয় কাগজপত্র এবং ক্লেমের সঠিক নিয়মকানুন আগে থেকেই ভালোভাবে জেনে রাখা ভালো।