শনিবার থেকেই দুর্যোগের তাণ্ডব, কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা!

শনিবার থেকেই দুর্যোগের তাণ্ডব, কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা!

শনিবার ভোররাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকেই তিলোত্তমার আকাশ মেঘলা। আবহাওয়া দফতর সূত্রে খবর, পরবর্তী ২৪ ঘণ্টায় কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

কলকাতার আবহাওয়া পরিস্থিতি

ভোররাত থেকে শুরু হওয়া ঝিরঝিরে বৃষ্টি সকালের দিকেও জারি রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদিনই কলকাতায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টাতেও শহরের আবহাওয়া একই রকম থাকার ইঙ্গিত রয়েছে। একটানা বৃষ্টির ফলে শহরের পথঘাট ভিজলেও, আর্দ্রতাজনিত অস্বস্তি কমে কিছুটা স্বস্তি মিলবে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট

শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়া অন্যান্য জেলাগুলিতেও দিনভর কম-বেশি বৃষ্টি চলবে। বৃষ্টির পাশাপাশি এলাকাভেদে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া সতর্কতা

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও আজ দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উত্তরের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও দফায় দফায় বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *