মাথায় হাত রাজ্যবাসীর! কবে থেকে মিলবে ৫ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসার সুবিধা?

রাজ্যে আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালুর দিনক্ষণ ঘোষণা করল সরকার। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১৬ অগস্ট থেকে বাংলায় এই বহুল প্রতীক্ষিত প্রকল্পের পরিষেবা শুরু হতে চলেছে। এর ফলে সাধারণ মানুষ চরম স্বাস্থ্যসেবার সুবিধা পাবেন এবং রাজ্যবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে।
সম্প্রতি অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। সেখানে ছোট ও মাঝারি বেসরকারি হাসপাতালের উন্নয়ন এবং উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই প্রকল্পের সুবিধা নিতে হলে সমস্ত বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমকে আবশ্যিকভাবে ফায়ার নর্মস বা অগ্নিনির্বাপক নিয়ম মানতে হবে। পাশাপাশি, নির্ধারিত রেটেই চিকিৎসা পরিষেবা দিতে হবে, তবে এনএবিএইচ স্বীকৃত প্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত ১০ শতাংশ বেশি রেট দেওয়ার কথা ভাবা হয়েছে।