টোটোর দিন শেষ! রাস্তায় কি এ বার শুধুই ই-রিকশা?

টোটোর দিন শেষ! রাস্তায় কি এ বার শুধুই ই-রিকশা?

টোটো সম্পূর্ণ অবৈধ এবং এর কোনো সরকারি রেজিস্ট্রেশন ব্যবস্থা নেই বলে মন্তব্য করেছেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। শনিবার ব্যারাকপুরে এক অনুষ্ঠানে তিনি জানান, কেন্দ্রীয় সরকারের আইন মেনেই এ বার নির্দিষ্ট রুটে সীমিত পারমিটে ই-রিকশা চালানো হবে। পুরসভাগুলির মাধ্যমে অতীতে হওয়া টোটো রেজিস্ট্রেশন আইনসম্মত নয় দাবি করে মন্ত্রী জানান, আসল টোটো মালিকদের সঙ্গে আলোচনা করে তাদের ই-রিকশায় রূপান্তরের সুযোগ দেওয়া হবে। প্রধান সড়কে দ্রুতগতির গাড়ির পাশাপাশি টোটোর দৌরাত্ম্য নিয়ন্ত্রণেও কঠোর পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।

বেকার যুবকদের কর্মসংস্থানের কথা মাথায় রেখে একগুচ্ছ নতুন পরিকল্পনার কথাও ঘোষণা করেছেন পরিবহণমন্ত্রী। তাঁর পরিকল্পনা অনুযায়ী, রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় ১০০টি করে অটো এবং ১০০টি টাটা ম্যাজিকের পারমিট দেওয়া হবে। বিশেষ করে কম শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। ক্রমবর্ধমান টোটোর ভিড় নিয়ন্ত্রণ এবং যাতায়াত ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনতে এই নীতিগত সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *