তাপমাত্রা বাড়লেই বাজবে অ্যালার্ট! কলকাতা মেট্রোয় এবার আসছে তাক লাগানোর মতো ডিজিটাল পরিকাঠামো?

তাপমাত্রা বাড়লেই বাজবে অ্যালার্ট! কলকাতা মেট্রোয় এবার আসছে তাক লাগানোর মতো ডিজিটাল পরিকাঠামো?

কলকাতা মেট্রো স্টেশনগুলির পরিষেবা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাকে আরও আধুনিক ও দ্রুতগতির করতে বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে উত্তর-দক্ষিণ করিডরের পুরনো পরিকাঠামোয় আধুনিক প্রযুক্তির ছোঁয়া লাগাতে চালু হতে চলেছে অত্যাধুনিক ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেম। এর মাধ্যমে এসকেলেটর, লিফট, বায়ু চলাচল ব্যবস্থা, জল নিষ্কাশন এবং বাতানুকূল যন্ত্রের মতো একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা একই প্ল্যাটফর্ম থেকে নজরদারি করা সম্ভব হবে। কোথাও কোনও ত্রুটি বা অস্বাভাবিকতা দেখা দিলে দ্রুত তা চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ করা যাবে।

নতুন এই সেন্সর-ভিত্তিক ব্যবস্থায় যন্ত্রনির্ভর নজরদারির ফলে নির্দিষ্ট সীমার বাইরে তাপমাত্রা চলে গেলেই তা সরাসরি কন্ট্রোল রুমে সতর্কবার্তা পাঠাবে। ঘটনাস্থলে গিয়ে সমস্যা খুঁজে বের করার আগেই কন্ট্রোল রুম থেকে পুরো বিষয়টি বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে। মেট্রো কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, একাধিক স্টেশনকে নিয়ে বেশ কিছু পৃথক ক্লাস্টার তৈরি করা হবে এবং প্রতিটি ক্লাস্টারের জন্য একটি নির্দিষ্ট কেন্দ্র থেকে পুরো বিষয়টির তদারকি করা হবে। এই ডিজিটাল ব্যবস্থার পাশাপাশি ভবিষ্যতের কথা মাথায় রেখে নতুন সাব-স্টেশন তৈরির পরিকল্পনাও করা হয়েছে, যা যাত্রী পরিষেবা আরও উন্নত করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *